somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনোয়ার শাহজাহান
জন্ম ১৯৭৩ সালে সিলেটে। প্রকাশিত গ্রন্থ ৫টি।

জিয়াউর রহমান বীর-উত্তম

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীর-উত্তম

জিয়াউর রহমানের জন্ম বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। তাঁর পিতার নাম এম মনসুর রহমান, মা জাহানারা খাতুন।

কোয়েটা স্টাফ কলেজ থেকে তিনি ¯œাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫৫ সালে জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন।

জিয়াউর রহমান ১৯৫৬ সালের নির্বাচনে যুক্তফন্টের বিজয়ে করাচি কান্টিনা মন্দির ক্যানটিনে বাঙালি বন্ধুদের সাথে আনন্দ প্রকাশ করায় পাকিস্তানি সহকর্মীদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার ফলে নিজেকে পাকিস্তান সেনাবাহিনীতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ১৯৭০ সালে নবগঠিত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসেবে নিয়োগ লাভ করেন। এই রেজিমেন্টের অবস্থান চট্টগ্রাম শহরের ষোলশহরে। পাকিস্তানি ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ইউনিটের সদস্যদের খারিয়া ক্যান্টনমেন্টে বদলি করা হয়। এই বাঙালি ইউনিটের এক কোম্পানি সেনা ভারি অস্ত্রসহ মার্চ মাসের মাঝামাঝি পাকিস্তানে চলে যায়। এক কোম্পানি সেনা হালকা অস্ত্র নিয়ে ষোলশহরে অবস্থান করছিল। এই ইউনিটের অধিনায়ক ছিলেন পাকিস্তানি লে. কর্নেল রশিদ জানজুয়া।
২৫ মার্চ সন্ধ্যায় অধিনায়ক জানজুয়া মেজর জিয়াউর রহমানকে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট করার নির্দেশ দেন। আগ্রাবাদে বিদ্যমান ব্যারিকেডের কারণে পথে তাঁর অনেক বিলম্ব হয়। ক্যাপ্টেন খালেকুজ্জামান অতিদ্রুত তাঁর অবস্থানে পৌঁছে খবর দেন, পাকিস্তানি সেনারা শহরে বাঙালি হত্যা শুরু করেছে। এ খবর শুনে জিয়াউর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ইউনিটে ফিরে এসে অন্য অবাঙালিদের নিরস্ত্র করেন এবং অধিনায়ক জানজুয়াকে দাঁতভাঙা জবাব দেন। চট্টগ্রামে অবস্থানরত ইপিআর, আনসার ও অন্যান্য সশস্ত্র ইউনিটগুলোর সাথে সমন্বয় করে চট্টগ্রামে প্রাথমিক প্রতিরোধের নেতৃত্ব প্রদান করেন। ২৭ মার্চ কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। কালুর ঘাটে বাঙালি বিদ্রোহী সেনাদের সদর দপ্তর স্থাপন করেন। ১১ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করেই যুদ্ধ পরিচালনা করেন তিনি।

১৯৭১ সালের ৭ জুলাই জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে প্রথম ফোর্স ব্রিগেড জেড ফোর্স গঠিত হয়। এই ব্রিগেড বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে যুদ্ধ পরিচালনা করে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর-উত্তম খেতাবে ভূষিত করে। তাঁর সনদ নম্বর ৩।

জিয়াউর রহমানের স্ত্রীর নাম খালেদা জিয়া। তাঁদের দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো (মৃত)। জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×