somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাব এক্কে ভাব , ভাব দুগুনে ধোঁয়া ...

২৬ শে মার্চ, ২০১০ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল সকালে আমার পরীক্ষা । কস্ট এ্যাকাউন্টিং । আমি কিছু পড়ছিনা । পরীক্ষা না দিলে কি হয় ? দুই দিনের দুনিয়া .... এই টাইপ দার্শনিক কথাবার্তা মনে আসছে । সাধারনত পরীক্ষার আগের রাত্রগুলোয় আমার মনে দীনদুনিয়ার প্রতি বিশেষ বৈরাগ্য দেখা দেয় । 'কি আছে জীবনে' ধরণের উদাস ভাবনা মনে চাড়া দিয়ে উঠতে থাকে । তখন আমি অনেক করে চকলেট খাই আর সুকুমার রায়ের কবিতা পড়ি । তখন খুব আনন্দ আনন্দ ভাব হয় । মনে হয়, জীবনটা এইভাবেই কাটিয়ে দেয়া গেলে ভালো হত । নিজের মত করে থাকা । কাউকে কোনো জবাবদিহিতার ব্যাপার নাই । কারো জন্য কোনো পিছুটান নাই । কে আমার সাথে ফেয়ার কে আনফেয়ার এসব ভেবে মাথাগরম করতে হবেনা । কারো সাথে নিজের কম্পিউটার শেয়ার করতে হবেনা । এইরকম একটা লাইফ কে না পেতে চাইবে ? কারো কারো জন্য হয়তো কাজটা করা খুব অসম্ভবও না । একা একা কি জীবন কাটিয়ে দিচ্ছে না অনেকেই ? "কাউকে কিছু দেবোনা কারো কাছ থেকে কিছু নেবোনা" রাগের মাথায় এমন ভেবেছি অনেকবারই । কিন্তু আজকে মাথায় খুব অন্যরকম একটা চিন্তা আসছে । সবসময় শুধু নিজের ভাগটা বুঝে নিতে এত ব্যাস্ত থাকি আমরা যে , অন্য কেউ আমার ব্যাপারে একই কথা ভাবতে পারে এটা মনেই থাকেনা । মনে থাকেনা যে মানুষ ফেরেশতা না । মানুষের ভুল হয় । আমরা নিজেদের ভুলের জন্য ক্ষমা আশা করি । কিন্তু অন্যকে ক্ষমা করতে চাইনা । সম্পর্কে কোনো ছাড় দেয়া যাবেনা । নিজের প্রাপ্য অধিকার যে কোনোভাবে বুঝে নিতেই হবে । তুমি আমাকে বকা কেন দিলা ? আমাকে বকা দেওয়ার অধিকার তো তোমার নাই । তুমি আমাকে উপদেশ কেন দিলা ? আমি তো তোমার কথা শুনতে বাধ্য না । তুমি আমার দোষ ধরবা কেন ? আমি তোমার খাই না পড়ি ? তুমি এটা করলা কেন ? তুমি ওটা করলানা কেন ? এত বেশী রাগ , ক্ষোভ , ভয় মনে জমা হয়ে আছে যে , অন্যের অনুভূতিটা যায় চোখ এড়িয়ে । আর তাই যে সম্পর্কটা হতে পারত আমার বেঁচে থাকার প্রেরণা , তার কারণেই আমাদের দম বন্ধ হয়ে আসে । তার থেকে মুক্তি পাবার জন্য আমরা হাত-পা ছুড়ি অন্ধের মত ।

আমরা সবাই নিজেদের অধিকার সম্পর্কে খুব বেশী সচেতন হয়ে গেছি । কারও জন্য কিছু স্যাক্রিফাইস করা আমাদের কাছে শুধু বোকামী । স্বার্থপরের মত শুধু নিজের সুখ , নিজের অধিকার , নিজের স্বাধীনতা রক্ষা করতে ব্যাস্ত । অন্যদেরও যে ঠিক এই জিনিষগুলোই দরকার তা আমরা ভাবি কতটুক ?

কে জানে আসলে হয়তো সবাই ভাবে শুধু আমিই ভাবিনা । সব অন্যায়ের প্রতিবাদ করতেই হবে এমন একটা ভাবনা হয়তো আমাকে খুব বেশী নিষ্ঠুর করে ফেলেছে । কিছু কিছু অপরাধ কি ক্ষমা করে দেয়া যায়না ? অন্তত কিছু কিছু অপরাধ ? পালিয়ে যাওয়া , হাল ছেড়ে দেওয়া , সবাইকে এড়িয়ে একলা থাকা , তো খুব সহজ । কঠিন হল ধরে রাখা । কঠিন হল হার না মানা । আরেকবার চেষ্টা করা ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৫
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×