somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(জামাতে) ইসলামের ধ্বজাধারী সেতু জোহরাকে প্রশ্ন করছি , ইসলাম কি প্রতারণা শেখায় ?

০১ লা আগস্ট, ২০১০ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের নামে প্রতারণা করে ইসলামকে বদনাম না করলে হয় না ?

আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি এমন একটা পোস্ট দিতে বাধ্য হওয়াতে । কিন্তু যখনই দেখি একাত্তরের মত আজও ইসলামের নামে নারীর সম্ভ্রমহানি করার যুক্তি খোঁজে জামাতে ইসলামী আর তাদের দোসররা , তখনও চুপ করে নিজে ভদ্রমানুষ সেজে নিজের গা বাঁচানোটাই চরম অপরাধ বলে মনে হয় ।


সেতুর পোস্ট
[আপডেট : সেতুর পোস্ট সেতু মুছে দিয়েছেন , সম্ভবত কোন প্রমাণ যেন না থাকে এই উদ্দেশ্যে ]

কথা হচ্ছিল ইভ টিজিং এর মত একটা সামাজিক সমস্যা নিয়ে । এর কারণ কি আর প্রতিকারটাই বা কি । যুক্তি দিয়ে ডিফেন্ড করার বদলে ইসলামের দোহাই দিতে শুরু করলেন । ধর্ম এখানে আসলোই বা কোথা থেকে ? তার বক্তব্য অনুযায়ী ইসলামী শরীয়ত মোতাবেক না চললেই ইভ টিজিং করতে হবে । আরে ? একটা অন্যায়ের পরিবর্তে আপনি আরেকটা অন্যায় করবেন ? এধরনেরই একটা যুক্তি দিয়ে সম্ভবত ৭১-এ হাজার হাজার নারীকে ধর্ষণ করেছিলো পাকি আর তাদের দোসর রাজাকার রা । যারাই ইসলামে নাই তাদেরকেই ধর্ষণ কর , মেরে ফেল ।

আরো প্রতারণামূলক আচরণ করলেন যখন আমাকে ব্লক করে দিয়ে আমাকে প্রশ্ন করতে থাকলেন "কি শেখাবেন বলেন ?" উত্তর দেয়ার সুযোগই যদি না রাখবেন তো প্রশ্ন করার মানে কি ? আমার যুক্তির উত্তর দেয়ার মত ক্ষমতা থাকলে নোংরা ভাষায় ব্যক্তিগত আক্রমনে যেতেননা । তাও আবার আমার মুখ বন্ধ করে । আমি তো যুক্তি তর্ক ব্যতীত আপনার সাথে অন্য কোনো কথায় যাইনি ? এমনকি এখনও যাব না । আমি আমার প্রশ্নের জবাব চেয়েছি । এইভাবেই কি আপনি ইসলাম প্রচার করতে চান ? শিবিরে বুঝি এইভাবেই ইসলাম পালনের শিক্ষা দেয়া হয় ?

আপনার কথার জবাব আমি এখানে দিচ্ছি ।

আমি কখনোই অশালীনতার পক্ষে ছিলামনা । অশালীনতা সবসময় পরিত্যাজ্য । শুধু অশালীনতা কেন , নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে অন্য যেকোনো বিরূপ সংস্কৃতিই ধারণ করার বিপক্ষে আমি । সেটা ওয়েস্টার্ন হোক ,ভারতীয় হোক, কিংবা সৌদি এ্যরাবিয়ান, অথবা পাকিস্তানি ।
কিন্তু একটা অন্যায়ের পরিবর্তে আরেকটা অন্যায় করা যায়না । কেউ যদি অশালীন পোষাক পড়ার অন্যায়টা করেই থাকে , তাহলেও কারো অধিকার নেই তাকে টিজ করে আরেকটা অন্যায় করার ।

আপনি বলেছেন,
খুব সহজভাবে পর্যবেক্ষন করলে বুঝা যায় যে ইভটিজিং এর জন্য ছেলে
এবং মেয়ে উভয়ই দায়ী।

আপনার বক্তব্য অনুযায়ী তাহলে নিশ্চয়ই টিজিং-এর শিকার ওই শিশুগুলিও সমানভাবে দায়ী ? তৃষা-র মত ৮ বছরের শিশুও ? স্কুলগামী ওইসব কিশোরীরাও , যারা টিজ-এর ভয়ে লাইন ধরে বাড়ি ফেরে ?


আপনি আপনার বক্তব্যে সব পুরুষদেরই টিজার প্রমাণ করতে চেয়েছেন । কোন মেয়ে যদি বিপরীত লিঙ্গকে আকর্ষিত করার জন্য অশালীন পোশাকে রাস্তায় বের হয় সেক্ষেত্রে ছেলেরাতো ইভটিজিং করবেই।

তাই যদি হয় তবে সব পুরুষই কেন টিজ করেনা ? আমরা তো দেখি যারা টিজ করে তারা সবসময়ই করে আর যারা করেনা তারা কখনোই করেনা ।

আসল কারণটা স্বীকার করতেন যদি সদিচ্ছা থাকতো । কিন্তু আপনার মূল উদ্দেশ্য ইভ টিজিং বন্ধ করা নয় , ইসলাম প্রচারও নয় । বরং জামাতে ইসলামের আদর্শ প্রচার ।

আসল কারণটা হল, যারা টিজ করে তারা সন্ত্রাসী । শালীন কিংবা অশালীন কাউকেই তারা ছাড় দেয়না । হিজাব পরিহিত একজন মহিলাকেও তাই টিজ সহ্য করতে হয় ।
পকেটমারকে শাস্তি না দিয়ে আপনি যেমন বলতে পারেননা যে , মানিব্যাগ পকেটে নিয়ে ঘোরাটাই অপরাধ । " আপনি কি বলতে চান মানিব্যাগ পকেটে নিয়ে ঘোরাটা পকেটমারির কোনো কারণ না ? তাহলে তো আপনি অন্ধ" --- আপনার যুক্তিটা ঠিক এমনই শোনা গেছে ।



সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৮
৬৮টি মন্তব্য ৪৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×