somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি ফিরে এসো

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাড়ির ভাঁজগুলো প্রায় প্রতিদিন
তুমি দেখতে কী গভীর মনোযোগ দিয়ে
আর হাতের মেহেদীর রঙ একটুখানি মুছে গেলে
তুমি সে কী ভীষণ আফসোস করতে!
মল্লিকাফুলের ঘ্রাণ ছিল তোমার খুব প্রিয়
আর তোমার জন্য তাকে রোজ-রোজ
খোঁপায় পরতে হতো বেলীফুলের মালা,
সেসব এখনও আগের মতোই আছে,
নেই শুধু তুমি।
হরিদেবপুরের তোমার চিরচেনা অনামিকা
এখনও তোমার জন্য রয়েছে আগের মতো,
রোজ সন্ধ্যায় এখনও সে খোঁপায়
গুঁজে দেয় বেলীফুলের মালা।
তবু সেই তুমি এখন পরবাসী!
নাকি খেয়ালের ভুলে অন্য কারও?
তার হাতের মেহেদী একটু-একটু করে মুছে যাচ্ছে,
খোঁপায় জড়ানো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দ্রুত,
আর মনটা বুঝি আগের মতো ধরে রাখা দায়!
তুমি ফিরে এসো—যদি কিছু বুঝে থাকো,
আর এসে মুগ্ধচোখে বারবার দেখো
অনামিকার শাড়ির ভাঁজ এখনও ঠিক আছে,
এখনও খোঁপায় জড়ানো আছে বেলীফুলের মালা,
কিন্তু আর কতদিন? আর কতদিন?
তুমি ফিরে এসো—যদি একটু কিছু বুঝে থাকো,
ফিরে এসো চাঁদজোছনার মধুময় আলোতে,
আর মানবীমনের ভালোবাসা ঝরে যাওয়ার আগেই।

শাড়ির ভাঁজগুলো প্রায় প্রতিদিন
তুমি দেখতে কী গভীর মনোযোগ দিয়ে
আর হাতের মেহেদীর রঙ একটুখানি মুছে গেলে
তুমি সে কী ভীষণ আফসোস করতে!
মল্লিকাফুলের ঘ্রাণ ছিল তোমার খুব প্রিয়
আর তোমার জন্য তাকে রোজ-রোজ
খোঁপায় পরতে হতো বেলীফুলের মালা,
সেসব এখনও আগের মতোই আছে,
নেই শুধু তুমি।
হরিদেবপুরের তোমার চিরচেনা অনামিকা
এখনও তোমার জন্য রয়েছে আগের মতো,
রোজ সন্ধ্যায় এখনও সে খোঁপায়
গুঁজে দেয় বেলীফুলের মালা।
তবু সেই তুমি এখন পরবাসী!
নাকি খেয়ালের ভুলে অন্য কারও?
তার হাতের মেহেদী একটু-একটু করে মুছে যাচ্ছে,
খোঁপায় জড়ানো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দ্রুত,
আর মনটা বুঝি আগের মতো ধরে রাখা দায়!
তুমি ফিরে এসো—যদি কিছু বুঝে থাকো,
আর এসে মুগ্ধচোখে বারবার দেখো
অনামিকার শাড়ির ভাঁজ এখনও ঠিক আছে,
এখনও খোঁপায় জড়ানো আছে বেলীফুলের মালা,
কিন্তু আর কতদিন? আর কতদিন?
তুমি ফিরে এসো—যদি একটু কিছু বুঝে থাকো,
ফিরে এসো চাঁদজোছনার মধুময় আলোতে,
আর মানবীমনের ভালোবাসা ঝরে যাওয়ার আগেই।




অপর্ণা সেন
১১/০৮/২০১৭

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×