
জীবনে একটুখানি হলেও
ফুটতে পেরেছি ফুলের মতো,
একটুখানি হলেও ছড়িয়েছি আলো,
সবখানে আমার অবদান নয়।
আমার মায়ের পেটে ছিলাম
কত অসহায়ভাবে!
মায়ের কষ্ট নিজের সুখ ভেবে
বেড়ে উঠেছি দিনে-দিনে,
তাই এখন মায়ের কথা ভাবি।
এই জীবনে মানুষ হতে পেরেছি কিনা
জানি না, জানি না, আমি জানি না,
তবে একটু হলেও মানুষকে
ভালোবাসতে পেরেছি,
আর সবখানে মায়ের অবদান।
শান্ত সকালে, নির্জন দুপুরে,
আর ঘুমঘোরে মাকে আমার মনে পড়ে।
জীবনের একটু হাসি-গানে
একটু রঙিন আলোয়
আর একটু ভালোবাসায়
মাকে আমার খুব মনে পড়ে,
তাই এখন মায়ের কথা ভাবি।
জীবনের সকল কাজে
এখনও আমার মা রয়েছেন
আমারই পাশে-পাশে
আশীর্বাদের মশাল জ্বেলে,
আমার জীবন থেকে এখনও তিনি
সকল আঁধার তাড়াতে সদা ব্যস্ত!
মা যে কত ভালো আর কত আপন,
আমার এই একটুখানি কথার ইশারায়
কাউকে তা বোঝানো যায় না।
জীবনের সকল মুহূর্তে এখনও মা,
তাই এখনও মায়ের কথা ভাবি।
অপর্ণা সেন
১৪/০৮/২০১৭
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



