রাজনৈতিক সচেতন হলেও রাজনীতি নিয়ে কখনো লিখতে চাইনি ।এখনো চাইনা । এটা আমার কাজও নয় । আমি রাজনীতি নিয়ে লিখতে না চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে কেন । রাজনীতি নিয়ে না ভাবা অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিন রাজনীতির নিষ্ঠুরতার শিকার হচ্ছে । এ বিভীষিকাময় নিষ্ঠুরতা আর বিভৎসতা আদৌ কোন রাজনীতি কিনা সেই বিচারের ভার মহাকালের হাতে ছেড়ে দেয়াই ভালো । গত রাতে রাজনীতির শিকার হতে হতেও বেঁচে গেলাম । সিলেটগামী পাহাড়িকা ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হয়ে কর্মস্থলে ফিরছিলাম । রাত পৌনে দশটায় সহযাত্রী হঠাৎ চিৎকার করে বললেন ট্রেনে আগুন লেগেছে । সাথে সাথে ট্রেনে হুলুস্থুল পড়ে গেল । দ্রুত ব্যাগটা কাঁধে চড়িয়ে কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে হতভম্ব হয়ে গেলাম । বগির শেষ প্রান্তে আগুন চোখে পড়লো । উল্টো দিকে দৌড়াতে থাকলাম । দেখি উল্টো দিকের বগিতেও আগুন জ্বলছিলো । ট্রেনের সকল আলো নিভে গেল । অন্ধকারে ভিড় ঠেলে দরজার নিকট পৌঁছে গেলাম ।ঘন্টায় ৮০ কিমি বেগে ট্রেনটি চলছিলো , ট্রেন থেকে লাফিয়েও বাঁচার কোন আশা নেই । আমরা তখন আগুন থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে বিভীষিকাময় অজানা আশঙ্কায় অপেক্ষা করছিলাম কখন ট্রেন থামে । আমি নিজের আতঙ্ক ভুলে চিৎকার করে বলছিলাম ভয়ের কিছু নেই, আমরা কিছুক্ষণের মধ্যে শায়েস্তাগঞ্জ পৌঁছে যাব । মনে হলো জীবনাশঙ্কায় ভীত মানুষগুলো আশার আলো দেখতে পেল । কিছুদূর গিয়ে ট্রেনটা থামলো । অবিশ্বাস্য দ্রুততায় আগুন নেভানো হলো । এ যাত্রায় বেঁচে যাওয়ায় সবাই স্বস্তির নি:শ্বাস ফেললাম ।সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানালাম । খবর নিয়ে জানা গেল একজন শিশু ও একজন নারীসহ তিনজন আগুনে কিছুটা দগ্ধ হলো ।চলন্ত ট্রেনে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিলো । তাও আবার আমাদের বগি ও পাশের বগিতে । এতদিন পেট্রোল বোমায় দগ্ধ মানুষের খবর পড়তাম ।বার্ণ ইউনিটের হতভাগ্য মানুষগুলোর চিৎকার যেন কানে বাজতো । হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করতাম পেট্রোলের আগুন থেকে বাঁচার জন্য মৃত্যুপথযাত্রী মানুষগুলোর সীমাহীন আর্তি । এখন নিজে দেখলাম মৃত্যু ভয়ে আতঙ্কিত মানুষ কিভাবে বাঁচতে চায় । নিরীহ মানুষকে পেট্রোলের আগুনে দগ্ধ করার এ কোন নিষ্ঠুর রাজনীতি চলছে আজ । আর কতদিন এভাবে নিরীহ মানুষকে পেট্রোলের আগুনের পোড়ানোর নারকীয় উল্লাস চলতে থাকবে ?
পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!
আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই
'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন
এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন
ভাষণময়

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন
।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।