somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাপ-দাদার আমল থেকেই করে আসছি...

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৃশ্যপট-১
কর্মসূত্রে কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এখন আমাকে কাজ করতে হচ্ছে ।
এখানে উচ্চ জন্মহার, বহূ বিবাহ, বাল্য বিবাহ, বহুগামিতা, পারিবারিক সহিংসতা
ও মাদক ব্যবসাসহ নানাবিধ সমস্যা রয়েছে । এখানকার দু’টি ক্যাম্পে ৩৩ হাজার
রেজিস্টার্ড শরণার্থীর রয়েছে । অনুমান করা হয় কক্সবাজার ও বান্দরবানে
কয়েকলক্ষ আনরেজিস্টার্ড শরণার্থী বসবাস করে থাকে। ক্যাম্পে শৃঙখলার স্বার্থে
শরণার্থীদের প্রতিনিধি নির্বাচন করা হয় । প্রতিটি ক্যাম্পে সাতটি করে ব্লক রয়েছে । আমি যে ক্যাম্পের দায়িত্বে রয়েছি তাতে চৌদ্দ হাজার শরণার্থী রয়েছে । প্রাথমিকভাবে প্রতিটি ব্লক থেকে ৩০ জনকে বাছাই করা হয় । এরপর ক্লিন ইমেজ দেখে ১৫ জনকে রাখা হয় সরাসরি ভোটে অংশগ্রহণের জন্য । ১৫ জনের মধ্যে একাধিক বিয়ের কারণে একজনকে রাখা হয়নি বিধায় তিনি জানতে চাইলেন তাকে না রাখার কারণ কি? তাকে যখন বলা হলো একাধিক বিয়ের কারণে ১৫ জনের তালিকায় তাকে রাখা হয়নি । তিনি অবাক হয়ে বললেন এতে দোষের কি আছে? বাপ- দাদার আমল থেকেইতো আমরা একাধিক বিয়ে করে আসছি ।

দৃশ্যপট-২
কাউকে জিজ্ঞাসা করে কেউ প্রেম করে নাকি?

একদিন এক রোহিঙ্গা রমনী হন্তদন্ত হয়ে অফিসে ছুটে এসে অভিযোগ করলেন তার ১৬ বছরের মেয়েকে বাঙ্গালী কোন ছেলে অপহরণ করে নিয়ে গেছে । ভয়াবহ অভিযোগ। তাই পরদিনই একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সহায়তায় ছেলে মেয়ে দু’জনকে উদ্ধার করা হল । মেয়ের বক্তব্যে মা সম্পূর্ণ চুপসে গেলেন । কারণ ঘটনাটা ছিল প্রেম ঘটিত এবং প্রেমিকের জন্য মেয়েটির মধ্যে প্রচণ্ড ভাবাবেগ লক্ষ্য করা যাচ্ছিল । এমনকি ঐ ছেলেকে না পেলে সে আত্নহত্যা করতে দ্বিধা করবে না বলে সাফ জানিয়ে দিল । সাক্ষাৎ লাইলি-মজনুর অমর প্রেমের প্রত্যক্ষদর্শী হওয়ার সুবাধে কিছুটা অপ্রস্তুতও হলাম । সরকারি বিধিনিষেধের কারণে রোহিঙ্গা ও বাঙ্গালীদের মধ্যে বৈবাহিক সম্পর্ক এলাউ করা হয়না । এক সপ্তাহ পরে অফিসে দেখা করার জন্য জানিয়ে দিয়ে যথারীতি মেয়েকে মায়ের জিম্মায় দেয়া হলো । পূর্ব অভিজ্ঞতায় জানতাম এক সপ্তাহের মধ্যে প্রেম কিছুটা ফানসে হয়ে আসবে । সপ্তাহখানেক পরে হলোও তাই । মেয়েটা আগের তুলনায় অনেক বেশি শান্ত । ছেলে ইতোমধ্যে পিছুটান দিয়েছে । তবুও প্রেমিকার কিঞ্চিৎ মহব্বত অবশিষ্ট ছিল বিধায় সে জানান দিল হয়তো প্রেমিককে আমায় এনে দাও নয়তো সে আমার যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ নিয়ে দাও । তার কথা শুনে আমারতো ভিমরি খাওয়ার অবস্থা । হায়রে লাইলি - মজনুর অভিনব প্রেম! মেয়েকে বললাম প্রেম করতে কি তুমি আমায় জিজ্ঞাসা করেছিলে যে ক্ষতিপূরণ আমি এনে দিব ? মেয়েটির তাৎক্ষণিক জবাব ”কাউকে জিজ্ঞাসা করে কেউ প্রেম করে নাকি?”
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×