somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমেরিকান রাষ্ট্রদূত এবার কি বয়ান করবেন?

০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের শিল্প কারখানার পরিবেশ এবং অবকাঠামো নিয়ে অনেক দেশী ও বিদেশী সুশীলদের মূল্যবান(!) কিন্তু মাগনা উপদেশ পাওয়া যায়। কোন দুর্ঘটনা ঘটলেই তৃতীয় বিশ্বের অন্নুনত দেশের তকমা লাগানো হয়। কিন্তু শিল্প কারখানায় অগ্নিকান্ড, দুর্ঘটনা যে শুধু বাংলাদেশেই হয় তা না। চীনের মত দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশেও এরকম দুর্ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া বলছে, এই আগুনের সূত্রপাত সোমবার সকালে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায়।
খবর বলা হচ্ছে, কসাইখানাটিতে আগুন নিভিয়ে ফেলার পর এখন ভেতর থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করা জানা যায়নি। কিন্তু স্থানীয় দমকল বহিনীর সূত্রগুলো বলছে, কারখানাটির ভেতরে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে থাকতে পারে, যার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আবার কোনো কোনো সূত্র থেকে বৈদ্যুতিক দুর্ঘটনার কথাও বলা হচ্ছে।

অগ্নিকাণ্ডের সময় ভেতরে কতো লোক কাজ করছিলো সেটাও জানা যায়নি। জানা যাচ্ছে না, কতোজন নিখোঁজ।

তবে সরকারের একজন কর্মকর্তা, যিনি নাম বলতে চাননি, তিনি বলছেন যে নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

একজন শ্রমিক রাষ্ট্রীয় টেলিভিশনকে বলছেন, আগুন লাগার সাথে সাথে কারখানাটির ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিকরা তখন বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে দৌড়াদৌড়ি শুরু করে।

রাজধানী বেইজিং থেকে ৫০০ মাইল দূরে এই কারাখানাটিতে ১২০০র মতো শ্রমিক কাজ করতো বলে জানা গেছে।

প্রতিবছর এখান থেকে ৬৭০০০ টন মুরগির মাংস প্রক্রিয়াজাত করার পর বাজারে ছাড়া হতো।

চীনে কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে আগেও বহু প্রশ্ন উঠেছে। এবং প্রায়শই বড়ো বড়ো কারখানা ও খনিতে এধরনের দুর্ঘটনা ঘটে।

আর এজন্যে দুর্নীতি, ঝুঁকিপূর্ণ ভবন ও নিরাপদ ভবন সংক্রান্ত বিধিমালার দুর্বল প্রয়োগকেই দায়ী করা হয়ে থাকে।
বিবিসি

বাংলাদেশে এরকম দূরঘটনা ঘটার পর পশ্চিমা অনেক দোকানেই বাংলাদেশের কোন পণ্য নেই এই মার্কা পোস্টার ছাপিয়েছিল। পারলে তারা এবার চীনের কোন পণ্য নেই এই লেখা তাদের দোকানের সামনে টাঙাক। আমেরিকান রাষ্ট্রদূত তো বাংলাদেশ সরকারের কি কি করা উচিৎ এটা নিয়ে বিস্তর বয়ান দেয়। X((X(( আর তাদের সাথে কিছু চীনা বাদাম সুশীলও গলা মেলায়। :((:(( চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চীন সরকারকে কি বয়ান দিবে এটাই এখন দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ১০:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

গোলামি চুক্তির কারণে বোয়িং কিনতে বাধ্য হলো সরকার?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা মে, ২০২৬ রাত ১২:৫৭


বাসই চলে না , কিন্তু আকাশে ওড়ার বিলাসিতা থেমে নেই। কালের কণ্ঠের এই শিরোনামটা পড়ে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। কথাটায় একটা তিক্ততা আছে, একটা ক্ষোভ আছে, যেটা... ...বাকিটুকু পড়ুন

×