somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বত্র ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করা জাতির জন্য কোন আইন-ই প্রযোজ্য নয়। আসুন আগে নিজেরা পরিবর্তিত হই।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৬০ পীর আউলিয়ার দেশে সবাই সাধু শুধুমাত্র পুলিশ ছাড়া!
ঘরে বসে কী বোর্ডে ঝড় তুলে দেওয়া সবাই আজ দেশপ্রেমিক শুধুমাত্র পুলিশ ছাড়া।
দুর্নীতি মুক্ত দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পাচ্ছে না,শুধুমাত্র পুলিশ ঘুষ খায় বলে।
সর্বত্র আজ সুশাসন শুধুমাত্র পুলিশ বাহিনী ছাড়া।

বাচ্চাকে প্রশ্ন কিনে এ প্লাস পাওয়ানোর জন্য রাত জাগা অভিভাবক যখন দেয়ালে শেয়ার দেয়, "পুলিশ চো** টাইম নাই",তখন এই অভিভাবক হিসাবে তার সচেতনতা প্রশ্নের মুখে পড়ে যায়!

"পুলিশ কোন চ্য***র বা*"- লাস্ট ২/৩ দিনে ওয়ালে শেয়ার হওয়া সব থেকে বেশি পোষ্ট। /:)

যে দেশে মানুষ ঘুষ দিতে স্বচ্ছন্দ বোধ করে সে দেশে আপনি মুখে নীতি কথা আর কী-বোর্ডে ঝড় তোলা ছাড়া কি-ই বা করতে পারবেন!!! কোরআন হাদিস অনুযায়ী কিন্তু ঘুষ দেওয়া,নেওয়া দুটোই সমান অপরাধ।

আপনি তিন লক্ষ টাকা দিয়ে বাইক, চল্লিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনতে পারেন কিন্তু চার হাজার টাকা খরচ করে লাইসেন্স করতে পারেন না।
একটা চেকপোস্ট এ গাড়ির কাগজ দেখতে চাইলে আগে বলেন,"ফোনে একটু কথা বলেন, বলেন আমি টিভির/পত্রিকার সাংবাদিক
আপনার ফোন-কলই যে দেশে লাইসেন্স হিসাবে কাজ করে সেখানে আপনি চান, "নিরাপদ সড়ক"।

সেলুকাস জাতি X(( X(( X((

নিরাপদ সড়ক চান কিন্তু দুই কদম হেটে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চান না।ব্যস্ত রাস্তার মাঝখান দিয়ে দৌঁড়ে রোড ডিভাইডারের লোহার তার ছিদ্র করে রাস্তা পার হয়ে যান।এই অপরাধে জরিমানা করা পুলিশরাই আজ চ্য***র বা* X( X(

আইন থাকুক দেশে কিন্তু নিজে ট্রাফিক আইন মানতে চান না।

জেব্রা ক্রসিং, সিগন্যাল বাতি,রোড ডিভাইডার, কোন কিছু দিয়েই আপনার বেপোরোয়া ড্রাইভিং বন্ধ করা না গেলেও নিরাপদ সড়ক চেয়ে সব থেকে বেশি সোচ্চার আপনিই থাকেন।

আফটার অল ফেসবুক কেন্দ্রিক সচেতন নাগরিক আমরা।

আমরা সেই সচেতন সিটিজেন, যে নিজে একবার ঠেলে বাসে উঠতে পারলে সারা রাস্তায় বাসের ভিতর দাঁড়িয়ে চিৎকার করেন, "ওই হ্লা দাঁড়িয়ে যাত্রী নেস ক্যা?"

আমরা সেই সুনাগরিক যে, নির্দিষ্ট বাস স্টপেজে না নেমে বাড়ির সামনে নেমে একটু পরে আবার সেই আমরাই বলি "শালার ব্যাটা যেখানে সেখানে বাস থামাস ক্যা।"

সব দেশে যেখানে ধর্মকে কেন্দ্র করে দ্রব্যমুল্যের দাম কমায় সেখানে আমরাই পুলিশ একটা মা**র ফা**র বলতে দাম বাড়িয়ে প্রমাণ করেন আমরাই নির্ভেজাল ব্যবসায়ী!!!

ডাক্তারের কাছে গেলে সিরিয়ালটা আগে পাবার জন্য দুর্নীতি করি, ব্যাংক ঋণ পাবার জন্য ঘুষ প্রদান করি, চাকরী পাবার জন্য ঘুষ দেই, ভূমি অফিসে জাল দলিল করার জন্য ঘুষ দেই, সুদে ব্যবসা করি, সাধারণ জনগণের টাকায় ছেলে মেয়ে নিয়ে বিদেশ ট্যুরে যাই, রাস্তায় টেন্ডারের কাজ নিয়ে রডের বদলে বাঁশ দেই ,নিজের গার্লফ্রেন্ড নিয়ে চিপায় যেয়ে ফেসবুকে ধার্মিক সাজি, মাদক নিতে নিতে মাদক বিরোধী পোষ্ট দেই। :-*

একটি দেশের পুলিশের, আমলার, নেতার ব্যবহার নির্ভর করে সে দেশের জনগণের আচার আচরণ কেমন তার উপর। সামগ্রিক ব্যবস্থায় স্বচ্ছতা না আসলে, নিজে সচেতন না হলে, আইন না মানলে, নিরাপদ সড়ক কোনদিন আসবে না। তাই আসুন আগে নিজেরা পরিবর্তিত হই।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×