------------------------------------------------------------------
ঢাকায় নতুন আসা ছেলেমেয়েদের আড়ালে আবডালে খ্যাত বলা হয়...
তাদের কথায় একটা আঞ্চলিক টান থাকে... ইংরেজীতে আড়ষ্টতা থাকে, চেহারা ছবিতে লেগে থাকে বিস্ময়...
,
শুধু কথায় নয়, তাদের টান থাকে পকেটেও...বিশ্বের অন্যতম ব্যয়বহুল লাইফস্টাইলের এই ঢাকা শহরে পকেটের সে টান তাদের নিয়ে যায় ভার্সিটির হল, মেস কিংবা সাবলেটে...লালশাক-আলুভর্তা-ডাল আর ঘুরিয়ে ফিরিয়ে ডিমের তরকারীই সেখানে খাবার, কাঁটা চামচে খাওয়ার অভ্যাস তাই হয়না...
যে অভ্যাসটা হয় তা হল ভাগাভাগি করে বাঁচতে শেখা...
,
বিশাল শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে দাড়িয়ে উপরের দিকে তাকিয়ে থেকে ওদের ঘাড় লেগে যায়, চলন্ত সিড়িতে পা রাখতে গিয়ে হিমশিম খায়..ওরা জানে পেছন থেকে কেও হয়তো হেসে উঠছে খ্যাত বলে...
ওদের সমস্যা অনেক...ওরা এটা জানেনা, সেটা বোঝেনা...ওরা বড্ড বেমানান...
ভ্রু কুঁচকানো এমন অনেক অবজ্ঞা ওরা দেখে, শোনে তারপরেও দাঁত কামড়ে লেগে থাকে... কারণ মফঃস্বলের বাতাস ওদের বলে দিয়েছে “কিছু একটা করতেই হবে”
,
প্রিয় মুখগুলো বাড়িতে ফেলে এসে এই শহরে রোদে পুড়ে, রাস্তার ধুলা খেয়ে, মানুষের অবহেলা বুক পকেটে রেখেই ওরা তরতর করে এগোতে থাকে...অসীম সহ্যক্ষমতা ওদের বুকে জন্ম দিয়েছে হার না মানা জিদ... শহরটা একদিন ঠিকই চাবুক পিটিয়ে শাসন করে একসময়ের ঐ খ্যাতের দল...করতালিটুকু তোলা থাকে তাদের জন্যই...
,
"চালিয়ে যা পাগলা,
খ্যাত থেকেই একদিন খ্যাতনামা হবি"

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



