somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওমর ফারুক রাঃ এর কিছু খন্ড ঘটনা পর্ব-১

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওমর (রা) ডেকে জিজ্ঞেস করলেন, হে ভাই! তুমি কী প্রয়োজনে এসেছ?
একদা কোন এক লোক আমিরুল মুমিনীন হযরত ওমর রা.-এর কাছে স্বীয় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকলেন ওমর রা. এর অপেক্ষায়। হঠাৎ ভিতর থেকে ওমর রা. এর স্ত্রীর কণ্ঠ শুনতে পেলেন যে, তিনি ওমর রা. কে এটা সেটা বলছেন। ওদিকে ওমর রা. কোন জবাব না দিয়ে চুপ করে বসে আছেন। এটা দেখে লোকটি চলে যাচ্ছিলেন। ভাবলেন, ওমর রা. এত কঠোর স্বভাবের মানুষ, তারপর আবার আমিরুল মুমিন; তাঁর যদি হয় এ অবস্থা, আমি আর কে!
ইতিমধ্যে ওমর রা. বের হয়ে লোকটিকে দেখে ফেললেন। ডেকে জিজ্ঞেস করলেন, হে ভাই! তুমি কী প্রয়োজনে এসেছ?
লোকটি বললেন, হে আমিরুল মুমিনীন! এসেছিলাম আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে। বড্ড জ্বালায় সে আমাকে। কিন্তু আপনার স্ত্রীর অবস্থা দেখে ফিরে যাচ্ছি। ভাবলাম এই যখন আমিরুল মুমিনীনের অবস্থা, আমি আর কে! তখন হযরত ওমর রা. বললেন, ভাই!
আমি এসব হাসিমুখে সহ্য করি। কারণ আমার উপর অনেক হক রয়েছে তার। উপরন্তু সে আমাকে রান্না করে খাওয়ায়,আমার কাপড় ধুয়ে পরিস্কার করে দেয়, আমার সন্তানকে দুধ পান করায়।
অথচ এসব তার উপর ওয়াজিব নয়। আর তারই কারণে হারাম কাজ থেকে আমার নফস বিরত থাকে। তখন লোকটি বললেন, আমার স্ত্রীও তো আমাকে এসব কাজে সহায়তা করে। ওমর রা. বললেন, ধৈর্য ধারণ কারো ভাই! দুনিয়ার জীবন কয়েক দিনের মাত্র।
(খুলুকুল মুমিনীন : ৭২)

হযরত ওমর কর্তৃক স্বীয় পুত্রের বিচার
-ইমরান হোসাইন
একবার হযরত ওমরের নিকট একটি অভিযোগ এল যে, তার পুত্র আবু শাহমা মদ খেয়েছে। অভিযোগটা অন্যান্য লোকের কানেও এল। অনেকে ফিসফিসানি শুরু করে দিল যে, এবার দেখবো খলিফার আইনের শাসন নিজের ছেলের ক্ষেত্রে কতটা কার্যকর হবে।
কিন্তু তাদের ধারণাটা অচিরেই মাঠে মারা গেল। কেননা অন্যরা শৈথিল্য দেখাতে পারে এই আশংকায় হযরত ওমর তাঁর ছেলের মামলা আদালতে না পাঠিয়ে নিজের হাতে তুলে নিলেন।
ছেলের মদ খাওয়ার সত্যতা প্রমাণিত হলো। ইসলামী আইনে এর শাস্তি ৮০ ঘা বেত্রদন্ড। এবারও হযরত ওমর অন্যের ওপর নির্ভর করলেন না। কেননা অন্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজেই পুরো ৮০ ঘা বেত্রদন্ড।
এবারও হযরত ওমর অন্যের উপর নির্ভর করলেন না। কেনান অন্যরা দুর্বলতা দেখাতে পারে। তিনি নিজ হাতেই পুরো ৮০ টা বেত্রাঘাত নিজের ছেলের পিঠে লাগালেন। আবু শাহমা এই শাস্তিতে মারা গেলেন।
কিন্তু হযরত ওমর আল্লাহর শোকর আদায় করলেন যে, তিনি তাকে এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কোনো কোনো রেওয়ায়াতে আছে যে, ৮০টি বেত্রাঘাতের কয়েকটি বাকী থাকতেই ছেলে মারা গেলে হযরত ওমর তার কবরের ওপর বাকী বেত্রাঘাতগুলো করেন।
শিক্ষাঃ
ইসলামী আইন ও নীতিমালা প্রয়োগের ব্যাপারে কোনো আপোষের অবকাশ নেই।
আল্লাহ বলেন, “হে মুমিনগণ, তোমরা আল্লাহ সাক্ষী হিসাবে ইনসাফ কায়েম কর, এমনকি তা যদি তোমাদের নিজেদের, পিতামাতার ও ঘনিষ্টজনদের বিরুদ্ধেও যায়।”
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৩
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×