somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ফকির তার দিনের শুরু করে কিভাবে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ থেকে প্রায় ১ বছর আগে আমি এস, এস, সি পরিক্ষা দিয়ে অবসর সময় কাটাচ্ছিলাম। মাঝে মাঝে সময় পেলেই শোভন ভাইয়ার অফিসে গিয়ে শোভন ভাইয়াকে বিরক্ত করতাম। এমনি এক সময় শোভন ভাইয়া বললেন তার সাথে হবিগঞ্জ যেতে। সেখানে একটা সমাজ কল্যাণ মূলক কাজ আছে। আমি তো মহা আনন্দে রাজি হয়ে গেলাম। ঠিক হল তিনি পরের দিন ভোর বেলায় আমাকে নিতে আমার বাড়ির সামনে আসবেন।
ভোর বেলায় আমি ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। শোভন ভাইকে ফোন দিলাম বললেন আরও ১২ মিনিট মত দেরি হবে। আমি বাসার সামনেই দাঁড়িয়ে থাকলাম। ১ মিনিট পরে দেখতে পেলাম এক বৃদ্ধ ফকির আমাদের বাড়ির সামনে এসে থামল। আমি এই বৃদ্ধকে চিনি। তিনি আমাদের বাড়ির সামনের ল্যাম্প পোস্টের নিচে বসে ভিক্ষা করেন। আমি বৃদ্ধটিকে দেখতে থাকলাম। ভাবলাম দেখি একজন ফকির তার দিনের শুরু করে কিভাবে। এটা একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে।
ফকিরটি তার ঝোলা থেকে প্রথমে একটা বাড়ুন বের করে ল্যাম্প পোস্টের নিচ টুকু খুব ভাল ভাবে পরিস্কার করলেন। এরপর বাড়ুনটি আবার ঝোলার মাঝে রেখে একটি চটের ব্যাগ বের করে অনেক যত্নে পাড়লেন। দুই তিনবার বাড়ি মেরে বসলেন। এরপর একে একে তার ছাতা, ভিক্ষার থালা এবং একটি টিফিন বাটি বের করে রাখলেন। টিফিন বাটির ঢাকনা খুলে রাতের বাসি ভাত এবং ডাল খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। মিসকি হাসি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে থুয়ে দিলেন। পাঞ্জাবির পকেট থেকে টুপি বের করে মাথায় দিয়ে বসে বসে নামায পড়তে লাগলেন।
এর কিছুক্ষণ পরেই শোভন ভাইয়া চলে আসল। আমি গাড়িতে উঠলাম আর আমাদের যাত্রা শুরু হল।

আসলে কোন কাজই ছোট না। কিন্তু প্রত্যেকটি কাজের মাঝেই মমতা এবং শ্রদ্ধা থাকা অবশ্যয় প্রয়োজন। একজন ফকিরের তার কাজের স্থানটিকে এত যত্ন করে পরিস্কার করা এবং রাতের বাসি ভাত ও ডাল নিয়ে এসে মিসকি হাসি দিয়ে দিনের শুরু করা আসলেই বড় ব্যাপার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×