somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র ১০ টাকাতেও পার্টি করা যায়

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে অনেকেই জিজ্ঞাসা করে আমি এত কম টাকাতে পার্টি করি কিভাবে? আমি তাদের আজকে বলতে চাই আমি কিভাবে কম টাকায় পার্টি করি।

ভাই পার্টি করতে খুব বেশি টাকার দরকার হয়না দরকার হয় শুধু ইচ্ছার। আপনি হাজার টাকা খরচ করেও পার্টি করতে পারবেন আবার ১ টাকা খরচ করেও পার্টি করতে পারবেন।

পার্টি আমরা কেন করি? মানুষকে টাকা দেখানোর জন্য নাকি নিজের খুশির জন্য?

আমিতো নিজের খুশির জন্যই করি। তাই আমার পার্টিতে তেমন কোন খরচ হয়না। আমি ১ টাকাতেও পার্টি করতে পারি।

হ্যা ভাই আজকেও পার্টি করলাম। খরচ হয়েছে ১০ টাকা। সাথে আমার একজন গেস্টও ছিল। আমার গেস্ট হচ্ছে ধানমন্ডী লেকের একজন টোকাই। খাবার আইটেম ছিল ২ প্রকারের।
১. বাদাম
২. চা

এবার বিস্তারিত বলি আজকের পার্টিতে কি কি হল। সন্ধ্যার পরে লেকে বেড়াতে গেলাম। বাড়ি থেকে ঠিক করেই বেরিয়েছিলাম আজকে পার্টি করব। লেকের ধারে বসে আছি এমন সময় দেখলাম আমার পাশে একজন টোকাই এসে বসল। আমি কিছুক্ষণ তাকে দেখলাম তারপরে বললাম.....

আমি: ভাই আপনার নাম কি?

টোকাই: আশেপাশে তাকিয়ে বলল জী আমাকে কিছু বলছেন?

আমি: হ্যা ভাই আপনাকেই বলছি। আপনার নাম কি?

টোকাই: জামাল।

আমি: আমার নাম শাওন। আমি আজকে পার্টি করতে যাচ্ছি। আপনি কি আমার পার্টির গেস্ট হবেন?

জামাল: খাবার কি?

আমি: বাদাম আর লেবু চা।

জামাল: ঠিক আছে যান হইলাম আপনার গেস্ট। (আসলে কিছুই বলেনি শুধু তাকিয়ে ছিল।)

বাদাম ওয়ালার কাছে আমি ৫ টাকার বাদাম চাইলাম। তিনি এমন ভাবে আমার দিকে তাকালেন যেন ৫ টাকার বাদাম তিনি বিক্রি করেন না। মুখ বেকিয়ে ৫ টাকার বাদাম দিলেন।

আমি আর জামাল বাদাম খাচ্ছিলাম। বাদাম যখন প্রায় শেষের পথে তখন জামালের দোস্তো টাইপের একজন এসে তার পিঠের ওপরে দিল এক কিল। জামাল একটা গালি দিয়ে তাকে তাড়া শুরু করল। এরপরে আমার গেস্টের কোন পাত্তা পাওয়া গেল না।

শেষে আমাকে একাই চা খেতে হল।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×