somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোশগল্প-১

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসে করে চট্টগ্রাম ফেরার সেদিন আমাদের পাশাপাশি তিনটি আসনের পাশের আসনটিতে বসেছিলেন একজন ভদ্রমহিলা। তরুণী তিনি নন; আবার মধ্য বয়স্কাও বলা যাবে না। মহিলা একা যাত্রা করছিলেন। নিজেদের সাথে ভারী এবং বিভিন্ন আকারের একাধিক ব্যাগ থাকায়, এখানে ওখানে পায়ের কাছে ব্যাগ-জিনিষপত্র বিছিয়ে নিয়ে বসে থাকা ভদ্রমহিলার উপর বিরক্তি হচ্ছিল। যদিও কিছু বলিনি! হয়ত তিনি আসার আগেই উপরের লম্বা তাকটার এই অংশটা অন্যান্য যাত্রীদের ব্যাগে ভরে গিয়েছিল কিংবা ভদ্রমহিলা একলা হওয়ায় উঁচু তাকটিতে মালামাল উঠিয়ে রাখতে পারেননি বলেই আমাদের পা রাখার স্থানেও ব্যাগ রাখতে বাধ্য হয়েছিলেন। এখন সে গুলো কোন-উপায়েই আর তাকটিতে উঠিয়ে রাখার সুযোগ নেই। আমাকেও ধান ছিটানোর মত করে আমাদের ব্যাগ গুলোকে কামরার অনুদৈঘ্র্য দুটো তাকের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রাখতে হল। সে যাই হোক, আমার আসনটি তফাতে হওয়ায় ভদ্রমহিলার পাশে আমাদের ঘরের কাজে সাহায্যকারী মেয়েটিকে বসতে দিয়ে এ নিয়ে আর চিন্তা করিনি। যদিও নিশ্চিন্ত হবার পূর্বে তাকে (মেয়েটিকে) একাধিক বার জিজ্ঞেস করে জেনে নিয়েছিলাম, তার বসতে কোনও অসুবিধা হচ্ছে কিনা। আবার নিজেও মহিলার ব্যাগ গুলো অনুমতি নিয়ে সিটের নিচে ঢুকিয়ে দিয়েছিলাম। তো শুরু হল যাত্রা।

একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কি এক হট্টগোলে ঘুম ভেঙে দেখি সেই ভদ্রমহিলা বগির মেঝেতে হামাগুড়ি দেবার মত করে বসে সামনের দিকের একটি সিটের নিচে কি যেন খুঁজছেন আর তাকে ঘিরে লোকজন উৎসুক দাঁড়িয়ে আছে! তাদের চেহারায় কৌতুকও লক্ষ্য করলাম। অবাক কাণ্ড! একজন ভদ্রমহিলা ট্রেনের কামড়ার মেঝেতে হাঁটু গেড়ে বসে আরেকজনের আসনের নিচে হাতড়ে কি খুঁজছেন? আর কেনই বা একজন পূর্ণ বয়স্ক ভদ্রলোক সেই সিটের উপরে পা তুলে বসে আছেন? তাও আবার জুতা সহ! খানিক বাদেই বুঝা গেল ব্যাপারটা। মহিলা যেটা খুঁজছিলেন সেটা পেয়ে তড়িৎ গতিতে কিছুটা অপ্রতিভ এবং লাজুক ভঙ্গিতে আমাদের দিকে আসতে শুরু করলেন। খেয়াল করে দেখি তার হাতে একটা জীবন্ত কচ্ছপ। তার পোষা বোধহয়; না হলে আর সঙ্গে নিয়ে চলবেন কেন? তার অলক্ষ্যে কচ্ছপটি পালিয়ে যেতে চেয়ে সামনের আসনে বসে থাকা যাত্রীদের পায়ে সুড়সুড়ি দিয়ে আতঙ্কিত করে তুলেছিল। ধীর গতির অবুঝ প্রাণীটি বুঝতে পারেনি- শরতের বিকালের রোদে ঝলমল করতে থাকা জলাধার গুলোর পাশ ঘেঁষে চলছে সে ঠিকই, কিন্তু সেগুলোর একটিতে ঝাঁপিয়ে পড়ে হারিয়ে যেতে হলে নিজের থাকার পাত্রটি থেকেই শুধু নয়, মুক্তি পেতে হবে ট্রেন নামক এই বিশালাকারের চলমান খাঁচাটি থেকেও। সবাই খুব মজা পেল এই কাণ্ডে। পাশের চ্যাংরা মত একটি ছেলে আবার আমার কানে কানে ফিসফিস করে বলল, “কচ্ছপ খায় বোধহয়?”। অদ্ভুত প্রশ্ন! কচ্ছপ খাবে কেন? আর খেলেও জীবন্ত অবস্থায় সঙ্গে নিয়ে চলবে কেন?

কিছুক্ষণ বাদে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলে ভেতরের ম্লান সাদা বাতি গুলো জ্বলে ট্রেনের কামরাটা একঘেয়েমিতে ভরে গেল। যে জানালা গুলোর স্বচ্ছ কাঁচ ভেদ করে কিছুক্ষণ আগেও দিগন্ত বিস্তৃত মাঠ, জলাভূমি আর তাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সবুজ গ্রাম গুলো চোখে পড়ছিল, সেগুলোর কাঁচে এখন নিজের চেহারার অস্পষ্ট ভুতুড়ে প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তাই ঘুম এবং জানালার পালা শেষ করে সকলে এবার সহযাত্রীদের দিকে মনোযোগ দিতে বাধ্য হল। ফলশ্রুতিতে এক সময় আমার সাড়ে দশ মাসের বাচ্চাটাকে আমি সেই কচ্ছপ-মহিলার কোলে দেখতে পেলাম এবং আতঙ্কের সাথে খেয়াল করলাম মহিলার যে আঙ্গুল গুলো আমার বাচ্চাটার গাল দুটোকে টিপে টিপে আদরে ব্যস্ত, ঘণ্টা দেড়েক আগেও সে আঙ্গুল গুলোই স্বল্প সময়ের জন্য হলেও একটা কচ্ছপকে আঁকড়ে ধরে রেখেছিল! আমি নিশ্চিত নই, তবে মনে হয় না ভদ্রমহিলা এর মধ্যে হাত ধোঁয়ার তাগিদে বেসিনের দিকে গিয়েছিলেন! নিজের পোষা প্রাণীদের কেউ ঘেন্না করেননা। তিনিও করেননি! কিন্তু মাদাম, এইটা আপনি কি করলেন? কথাটা অবশ্যই আমি পাড়তে পারিনি। পরে আমার স্ত্রীকে বলে আমার বাচ্চাটার গাল দুটোয় (মহিলার অলক্ষ্যে নিশ্চয়ই) বোতল-জাত জীবাণুমুক্ত-কারি ক্রিম ঘষে জীবাণুমুক্ত করার চেষ্টা করব বলে মনে মনে ঠিক করে রেখেছিলাম ঠিকই কিন্তু সেটাও আবার ভুলে গেলাম! শুধু ভুলেই যাইনি, আমার বাচ্চার সেই গাল দুটোতে একাধিক চুম্বনও দিয়েছি বলে এখন আমি মনে করতে না চাইলেও মনে পড়ছে। সব দোষ ঐ ট্রেনে মালপত্র বোঝাই করে বসে থাকা কম বয়সী ভদ্রমহিলার বোঁচকা গ'লে পালিয়ে যেতে চাওয়া কচ্ছপ বেটার। তুই বেটা পালালি কেন?

http://www.notun-din.com/?p=7613
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×