somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাখালীতে মহাবিপদে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাখালী ফ্লাইওভারের নিচে বি.আর.টি.সি’র একটি লাল বাসে জানালার পাশের একটি সিটে বসে আছি। রাত তখন আটটা কি সাড়ে আটটা। চারিদিকে জ্যামে ঘন হয়ে থাকা বিভিন্ন আকৃতির যানগুলো ধীর গতিতে কিন্তু অস্থিরভাবে এগোচ্ছে একটি আরেকটিকে টেক্কা দিয়ে ডানে বায়ে কেটে কে কার আগে যাবে সেই পাঁয়তারা করতে করতে। এইভাবে তির তির করে বাসটি যখন রেল ক্রসিঙের কাছে এসে পৌঁছল, যাত্রীদের মধ্যে একটা চাপা উত্তেজনা দেখা দিল। সেই দুর্জ্ঞেয় উত্তেজনা কিছুক্ষণের মধ্যেই কারণ খুঁজে পেল, যখন একটি ট্রেন সহসা অতিক্রম করবে বলে হুশিয়ারির ঘণ্টাটি আকস্মিকভাবে একনাগাড়ে বাজতে শুরু করল। গাড়িগুলোকে রেললাইন থেকে নিরাপদ দূরত্বে আটকে রাখার লাল-সাদা দণ্ডটিও রাস্তার মাঝখানে ইতস্তত নেমে আসতে শুরু করল। এই শুরু হল যাত্রীদের হাউকাউ, চিৎকার, চ্যাঁচামেচি, গালমন্দ! কেউ বলল, “ঐ ড্রাইভার তুই ইচ্ছা কইরা তাড়াতাড়ি পাড় হইলি না”; পাশ থেকে সাথে সাথে সমর্থন এলো, “এককেরে ইচ্ছা কইরা আটকাইল”; কেউবা হাহাকার করে উঠল “হইরে!”; আরেকজন পিছন থেকে খেঁকিয়ে উঠল, “টান দে ব্যাটা”। তো ড্রাইভার সাহেবও ‘যেমন গালি-তেমন কাজ’ করে একেবারে হ্যাঁচকা টান দিয়ে ঠিক মাথার উপরে এসে ঠেকা লাল-সাদা বারটিকে এড়িয়ে উঠে গেলেন রেললাইনের ওপরে।

এইবার পড়লেন বিপদে। লাইনে তো উঠলেন, কিন্তু সামনের জ্যাম তো আর কাটে না! না পারে এগোতে, না পারে পেছাতে! এদিকে আক্ষরিক অর্থেই অশনি সংকেত দিতে দিতে ঘণ্টাটি যেন পাগল হয়ে গেল! আমিসহ বাসের বামদিকের জানালাগুলোর পাশে যারা বসেছিলেন, তাদের চোখের তারায় দ্রুত নিকটবর্তী হতে থাকা ট্রেনের এঞ্জিনের হেডলাইটের আলো হঠাৎ’ই যেন এসে ঠিকরে পড়ল। এ যেন গভীর অরণ্যে অতর্কিতে কোনও হিংস্র শ্বাপদের জ্বলন্ত চোখের সামনে পড়ে যাওয়া! বাস ইঞ্জিনে ঘোঁতঘোঁত করে এগোতে চেয়ে দুলল শুধু, কিন্তু সরতে তো আর পারে না লাইন থেকে! এতো আর ক্ষুদ্রাকারের সিএনজি ট্যাক্সি নয় যে ইঁদুরের মতো ফাঁকফোকর দিয়ে সুড়ুত করে ঢুকে পড়ে পালাবে।

এই সময় ক্রমান্বয়ে ধৈর্য হারাতে থাকা উত্তেজিত যাত্রীদের একজন আকস্মিক সিট থেকে উঠে দরজার কাছে চলে এলো। তারপরই লেগে গেল হুলস্থূল! চকিতে এক সাথে সকলেই আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে দরজার দিকে আসতে চেয়ে একজন আরেকজনের হাতে, পায়ে, মাথায় বেঁধে দলা পাকিয়ে গেল! দরজার হ্যান্ডল ধরে ঝুলে থাকা বাসের প্রথম আতঙ্কিত এবং সকলকে আতঙ্কিত করে তোলা অগ্রগামী সেই ভদ্রলোক বাস থেকে নামতে শুধু পা বাড়াবেন, ঠিক এই সময় যাত্রীদের নিরূদ হয়ে ওঠা যকৃৎগুলোয় পানি প্রবাহিত করে বাসটি ধাই করে এক টানে রেললাইন অতিক্রম করে নিরাপদে সরে এলো রাস্তায়।

কিছুক্ষণ সবাই চুপচাপ; ধীরে হাঁপাতে হাঁপাতে যার যার সিটে ফিরে গেলেন। এরপর, ঘটনার আকস্মিকতার অসাড়তা কেটে যেতে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পাওয়া কম্পিত বুকের ভয়াতুর মানুষগুলোর সব ক্ষোভ পুনরায় গিয়ে পড়ল সেই বেচারা ড্রাইভারের ওপর। ওস্তাদের করুণ কর্ণে অঝোর ধারায় বর্ষিত হল অশ্রাব্য গালি! অথচ এই গালি বর্ষণকারী মানুষগুলো বেমালুম ভুলে গেল যে তারাই পেছন থেকে গালমন্দ করে ড্রাইভারকে বাধ্য করেছিল রেল ক্রসিংয়ের নিরাপত্তা বারটি এড়িয়ে ঝুঁকি নিয়ে রেললাইনটি অতিক্রম করতে। হেল্পার ছোকরাটা না ছিল স্টিয়ারিংয়ে, না সে ড্রাইভারকে অহেতুক তাগাদা দিয়েছিল, অথচ অশ্রাব্য গালাগাল থেকে তার কান জোড়াও রেহাই পেল না। উপরন্তু তখনো আতঙ্কের রেশ কেটে না যাওয়ায় অত্যধিক উত্তেজিত যাত্রীদের ক্রুদ্ধ, ক্ষোভ-ঘৃণায় বিকৃত মুখগুলোও বেচারার চোখ জোড়াকে সইতে হয়েছিল। তবে ড্রাইভার বা হেল্পার, তাদের কেউই কোনও প্রতিবাদ বা উচ্চবাচ্য করল না। পরে নিরাপদে ঘরে ফিরে গোসল সেরে খেয়ে দেয়ে বিছানায় গা এলিয়ে দিতেই কেন জানি আমার সন্দেহ হলো; কিছুটা ঝুঁকি নিয়ে হলেও, ড্রাইভার ব্যাটা আবার আমাদের শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছে করেই কাজটা করেনি তো?

http://www.notun-din.com/?p=7861
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×