somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি বাসে

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে, সামনের আসনে জানালার পাশে বসা এক যাত্রী হঠাৎ হেল্পারকে ডাকতে শুরু করলেন। "ঐ হেল্পার, ঐ হেল্পার"

হেল্পার শোনে না। সে দরজায় ঝুলে চ্যাঁচামেচিতে ব্যস্ত। রাস্তায় হৈ হট্টগোল। জটে থেমে থেমে, জিরজিরে ইঞ্জিনে বাস খাঁকারি দিয়ে চলে।

লোকটা আরো কয়েকবার "হেল্পার ঐ হেল্পার" বলে ডাকতে সামনের দিকের আসনের যাত্রীরা হেল্পারকে ডেকে দিল। হেল্পার বাসের ডেক থেকে নিচে দরজার সিঁড়ি থেকে উপরে উঠে আসলে, লোকটা তাকে বলে- "তোদের পিছনের যাত্রী কিন্তু মাথা নিয়া নামতে পারবে না বাস থেকে"। কথাটা দুইবার বলতে হল তাকে। ভণিতা করা কথা। সহজে বোঝে না কেউ। বুঝলাম যখন তখন তাকিয়ে দেখি পেছনের সেই যাত্রী ঘুমাচ্ছে। পাশের খোলা জানালা দিয়ে তার ঘুমে অচেতন মাথাটা কাত হয়ে বের হয়ে আছে বাইরে। সিটি বাসগুলো যেভাবে পাশাপাশি একটা আরেকটার গায়ে ঘষা দিয়ে চলে, তাতে সামনের লোকটা ভুল বলেনি। যেকোনো মুহূর্তে পাশের বাসে ধাক্কা লেগে মাথাটা নাই হয়ে যেতে পারে। তখন মাথা ছাড়াই ফিরতে হতে পারে তাকে।

হেল্পার দাঁড়িয়ে দেখল তাকে। কিছুই করল না। স্বাভাবিকভাবে, আমিই লোকটাকে ঘুম থেকে ডেকে তুললাম। বললাম, "জানালার বাইরে থেকে মাথা ভেতরে ঢোকান"। ঘুম ভেঙ্গে উঠে জানালা লাগিয়ে দিল লোকটা। আর ঘুমালেন না। খানিক বাদে আবার খুলে দিলেন জানালাটা।

সামনের আসনের যে যাত্রী ঘুমন্ত যাত্রীর মাথার অবস্থা খেয়াল করেছিলেন, তিনি নিজেই কিন্তু তাকে ডেকে তুলতে পারতেন। সাবধান করতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি দূরে, বাসের দরজার হাতল ধরে ঝুলে যাত্রী ধরায় মশগুল হেল্পারকে ডেকেছেন। সে শুনতে দেরী করেছে। তাও নিজে কাজটি করেননি। যেন ঘুমন্ত লোকটির সাথে তার পূর্ব শত্রুতা আছে! কথা বললে আঁতে লাগে। হেল্পারকে ডাকার সময়ও বাসস্টপে একবার থেমেছিল বাস। যা ঘটার আশংকায় হেল্পারকে ডেকে তাদের যাত্রীকে সাবধান করতে বলেছিল লোকটি, তা ঘটে যেত পারত এর মধ্যেই। অবশ্য তবু শেষ পর্যন্ত সতর্ক তিনি করতে পেরেছিলেন। দায়িত্ব না নিলেও, দায়ের ব্যাপারে সচেতন ছিলেন যথেষ্টই।

বাংলাদেশিরা জাতিগত-ভাবে গায়ে পড়া রকমের অতিরিক্ত আন্তরিক- এমনটাই তো জানতাম! এ কেমন দিন এলো যে সহযাত্রীর সাথে যোগাযোগের দায়িত্ব তারা আজ নিজে না নিয়ে প্রতিষ্ঠানকে নিতে বলে! সেদিন রেডিওতে শুনছিলাম, এক আরজেকে এক মেয়ে টেক্সট পাঠিয়েছে- পানিতে তলিয়ে থাকা রাস্তায় পড়ে গিয়েছিল মেয়েটি। পথচারীরা নাকি সাহায্য করতে এগিয়ে না এসে হেসেছে। দূরে দাঁড়িয়ে মজা দেখেছে! এ কোন বাংলাদেশ? এই লোকগুলো কারা?

যাক, খানিক-বাদেই বৃষ্টি শুরু হল। আমার পাশের যাত্রীর খোলা জানালা দিয়ে বৃষ্টির ছাট আসতে শুরু করার সাথে সাথে সামনের সেই 'দায় সচেতন দায়িত্বে অচেতন' লোকটি পেছনে ঘুরে তাকিয়ে কিছুক্ষণ আগে ঘুমিয়ে মরতে নেয়া যাত্রীর সাথে সহজেই কথা বললেন। বললেন, "জানালা বন্ধ করেন। পানি আসে"।

এবার নিজের গা ভিজে যাচ্ছে বলে আর প্রতিষ্ঠান বাসের কাছে যান নাই। নিজ স্বার্থ রক্ষায় অপর যাত্রীর সাথে যোগাযোগের দায়িত্ব এবার নিজেই নিয়েছেন। ভাল প্রোটোকল বুঝেছে লোকে!
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×