ভারতের কাছে ৫৮ তে অল আউট হয়ে জাতির কাছে ক্ষমা চাইলো মুশফিক
ক্ষমা চাইবার কিছুই নাই যা হবার হয়ে গেছে তোমরা ভালো করেই জানো আমরা ১ ঘণ্টা ২ ঘণ্টা বেশি গেলে ১ দিন মন খারাপ করে বকাবকি করবো , খেলা দেখবো না এই করবো সেই করবো প্রলাপ বকাবো কিন্তু কেউ কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বাংলাদেশের খেলা দেখবো না আর পারলেও কারো পক্ষে যে কতদিন সেটা করা সম্ভব তা ভালো করেই জানা আছে ।
আজকের কথা বাদ দিলাম ৫৮ এবং ১০০ এর আগে তো আগে অনেকবার অল আউট হয়ে গেছে কেউ কি খেলা দেখা বন্ধ করছে করে নাই। উল্টা পাল্টা অনেক কিছুই কিন্তু করছে খেলা দেখা বন্ধ হয় নাই ।যখন সাকিবের ব্যাট হাসবে , মুশির মুখে হাসি দেখবো ১ জন বিজয়,মমিনুল আর তাসকিন কে আবিষ্কার করতে পারবো তখন ঠিক আবার ওদের নিয়ে স্বপনের ডানা ঝাপটাবো ।
দোষটা আসলে ওদের না আমাদের মহামান্য নির্বাচকদের যারা দিনের আলোতে চোখে কালো চশমা পড়ে ঘুরে ১৬ কোটি বাঙালি তাদের আবেগ দিয়ে সেই চশমা খুলতে পারেনা । কোন বোলার ৫ ম্যাচ খেলে ২ উইকেট নিয়ে টিমে টিকে যায় শুধু অভিজ্ঞতার কারণে আর কোন বোলার ৫ ম্যাচ খেলে ৬ উইকেট নিয়ে ও টিমে থাকতে পারে না তাকে অভিজ্ঞতা লাভের সুযোগ দেয়া হয়না তখন কিন্তু ওই ৯ মাচে ২ উইকেট পাবা বোলারটার মাঝে ভালো করার চেষ্টা কতটুকুই হবে । রাজ্জাক আর আরফাত সানীর কথা বলছিলাম।
শুধুমাত্র স্বজনপ্রীতির কারণে সম্পূর্ণ অফ ফর্মে থাকা প্লেয়ারটিও যখন দলের ওপেনিং এর মত গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে টিম থেকে বাদ পরবে না তখন কিন্তু নতুন একটা বিজয় বের হয়ে আসবে না । আমি কার ভায়রা ভাই তাই বলে গায়ের জোরে অফ ফর্মে থাকা প্লেয়ারটিকে তো কোন যুক্তিতেই টিমে রাখা যায় না । তাহলে দোষটা কার নির্বাচক না ওদের। রিয়াদ আর তামিমকে যদি দেশের স্বার্থে দলের বাইরে রাখা হয় বলে দিতে পারি ওদের ফিরতে খুব একটা সময় লাগবে না কারণ তাদের মাঝে চেষ্টা আর পরিশ্রমটা বৃদ্ধি পাবে ।
১জন তাসকিন , মমিনুল আর বিজয় কে আমরা খুজে পাই যে ক্রিকেট লীগে সে লীগটি যদি বন্ধ করেই রাখা হয় যেখানে আমরা নিয়মিত সিরিজ খেলতে পারছি না সেখানে এইরকম আন্তর্জাতিক আসর আমরা নিজেরাই বন্ধ করে রাখি তাহলে তো মাসের পর মাস জয় হাতছাড়া হওয়াটাই স্বাভাবিক ।
বাংলাদেশ আমার মা আর ক্রিকেট হচ্ছে সেই মায়ের এক সন্তান তাকে নিয়ে অনাদর আর অবহেলা করলে তাঁর থেকে পরিপূর্ণতা আশা করাটা যে অন্যায়। যাকে আমরা এতটা ভালোবাসি সেই ভালোবাসা আর আবেগের মূল্যটুকু দিবেন মাননীয় ক্রিকেট বোর্ড আর নির্বাচকমণ্ডলী এবং তোমরা ক্ষমা চাই না চাই ভালোবাসার প্রতিদান ১৬ কোটি মানুষের মুখের হাসি এইটুকুই ।
বাংলাদেশ আমৃত্যু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



