somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষষ্ঠ (৬) মহাসাগর (কষ্ট)

২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কষ্টের নদীতে তুমি একবিন্দু জল
তুমি মানে শুধু তুমি’ত নও
তোমার সমস্ত জাগতিক কষ্ট
আমার কষ্টের সাগরে তাই
তুমি আস্ত একটা নদী।
তুমি মানে শুধে তুমি নও
তোমার সাধ-আহলাদ ভালবাসা
জাগতিক আশা-হতাশার বিভ্রম
বিন্দু বিন্দু গভীর কালো রাতের স্বপ্ন
তোমার জন্ম-মৃত্যু, আজীবন প্রাণ
আমার কষ্টের সাগরে তাই
তুমি একটা খরস্রোতা নদী,
এর বেশি আমি কিইবা জানি?
তুমি মানে শুধু তুমি’ত নও
তোমার প্রতিটা শ্বাস বায়ুর হিসেব
দলিত দুর্বায় স্থবির পদচলন
নিয়তির নির্মমতায় মলিন জীবন,
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়
ব্যর্থ মনে হওয়া এই পিত্রালয়
একটু একটু করে বৃদ্ধি পাওয়া চব্বিশ বছর
আমার কষ্টের সাগরে তাই
তুমি একটা কালজয়ী প্রমত্তা নদী।
তুমি মানে শুধু দুটি শব্দ’ত নও
তুমি মানে-
ফেলে যাওয়া তোমার সব স্মৃতি
ফুল কুড়ুনো ভোরের রক্তিম বৃতি
গভীর রাতে শুভ্র হাতের স্পর্শ
শীতের রাতে ঘুমোট আবহাওয়ায় তোমার শরীরের ঘ্রাণ
তুমি মানে তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ
আমার কষ্টের মহাসাগরে তাই
তুমি একটা মস্ত সাগর ।
তুমি মানে দু’চারটি কবিতা নও
তুমি মানে শুধু একটা সুঠাম দেহের অবয়ব না
তুমি মানে আমার সমস্ত জগত সংসার
আমার স্বরচিত কবিতার সুর
নষ্ট হওয়া কষ্টগুলোর প্রার্থীত পুরুষ
আমার শূন্যতার বালুচরে তুমি হাহাকার
আমার কষ্টের মহাসাগরে তাই
তুমি আরও একটা মহাসাগর।
তুমি মানে statue of liberty ‘ত নও
তুমি মানে তোমার প্রস্তুত, অপ্রস্তুত অস্তিত্ব
অত্যুজ্জ্বল আলোয় দর্শিত অস্পষ্ট প্রতিফলন
তুমি মানে চন্দ্র- সূর্য, গ্রহ- তারা
হাতের মুঠোয় সম্পর্ক নাড়া
ভ্রান্ত স্বপ্নে বিভোর, বিমর্ষ জীবন
তুমি মানে সম্পর্কের স্পর্শকাতর ঋণ
তুমি মানে এক নতুন স্বপ্নের দিন,
পৃথিবীর মহাসাগর ইতিহাসে তাই-
তুমি আমার ষষ্ঠ (৬) মহাসাগর
কষ্ট নামে বিস্তৃতি তোমার।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ সকাল ১১:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×