somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দোষী/নির্দোষী যাই হোক পুলিশ কর্মকর্তা বাবুলের বিপর্যয় নিশ্চিত!?

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবরের তলদেশে চাপা পড়ে যাবে পুলিশ কর্মকর্তা বাবুলের স্ত্রী মাহমুদা হত্যার ঘটনা। সেই তলদেশে হাজার অবিচার হলেও আমরা জানব না। কেননা আমরা খবরের উপর তলার মানুষ। প্রথম আলো, ৩০ জুন, বৃহস্পতিবার, পৃষ্ঠা ৪ সূত্র অনুসারে- “জিজ্ঞাসাবাদের সময় মাহমুদা হত্যায় বাবুলের জড়িত থাকার বিষয়ে তথ্যপ্রমাণ রয়েছে দাবি করে তিন ডিআইজি বাবুলকে দুটি বিকল্প দেন। বাবুলকে বলা হয়, তাকে বাহিনী থেকে সরে যেতে হবে, নইলে তাকে মাহমুদা হত্যা মামলায় আসামি হতে হবে। বাবুল বাহিনী থেকে সরে যাওয়ার বিষয়ে সম্মতি দেন।”
বাবুল যদি খুনের সাথে জড়িত থাকে তাহলে শাস্তি হওয়া উচিত। আর এমন অসততার দায়ে তার চাকরিচ্যুতি ঘটবেই। চাকরিচ্যুতি তার খুনের সাথে জড়িত থাকার শাস্তি নয়। আমি ব্যবসায়ী, কাল কাউকে খুন করলে আমার শাস্তি হবে ব্যবসায়িক লাইসেন্স বন্ধ করা। এটা একটা আইন বিরোধী প্রস্তাব।
তিনটি কারণে তিন ডিআইজি এমন প্রস্তাব দিতে পারেন,
(১) তারা বাবুলের প্রতি স্বজনপ্রীতি দেখাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে স্বজনপ্রীতির মত বিষয় গোপন থাকার কথা।
(২) তারা চাইছেন বাবুলকে মুক্তির টোপ দিয়ে (যদি বাবুল সত্যিই জড়িত থাকেন, যদি...) ফাসাতে কিংবা সত্য ঘটনা জানতে। টোপ ফেলে জবানবন্দী নেয়ার কাজ করলে তা চার দেয়ালের মধ্যেই রাখা উচিত। কারণ টোপ মানে মিথ্যা মন্তব্য, আর তা দিয়ে জনমনে বিভ্রান্তি ও ব্যক্তিবিশেষের মানহানি করা অনুচিত। তাহলে খবর যখন পাবলিক করা হল, তখন প্রমাণাদি থাকার বিষয়টি নিশ্চয় সত্য। আর যদি তাই হয় তাহলে বিচারের ব্যবস্থা নয় কেন? আর তিন ডিআইজির দেওয়া দুটি বিকল্প থেকে বুঝা যায়- তাদের প্রধান উদ্দেশ্য বাবুলকে সরানো , খুনীর বিচার নয়।
(৩) তারা চাইছে যেকোনভাবে বাবুলকে পুলিশ প্রশাসন থেকে সড়াতে।
যদি তাই হয় তাহলে কে বা কারা তাকে সড়াতে চায় এবং কেন? তিন ডিআইজি কার নির্দেশে এবং কোন উদ্দেশ্যে এমন প্রস্তাব করেন?

এ প্রসঙ্গে মনে রাখতে হবে পদত্যাগের সিন্ধান্তে সম্মতি একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে। এতগুলো বছর পুলিশে থেকে বাবুল হয়ত তার হাড়ে-মজ্জায় টের পেয়ে গেছে – সে যদি তার প্রশাসনের সাহায্য না পায় তাহলে দুরবাস্থা নিশ্চিত। তাই সাহায্যের প্রত্যাশায় বাবুল পদত্যাগপত্র জমা দিতে পারে।
আমাদের প্রত্যাশা থাকবে সুষ্ঠু তদন্ত ও এর বিচার। এও মনে রাখতে হবে ভূতের ঘাড়ে চেপে দেশ চলছে। নজর এড়ালেই আমাকে- আপনাকে সমাজে ন্যায় প্রতিষ্ঠা থেকে বঞ্চিত করা হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×