ক্রিং ক্রিং।
টেলিফোনটা বেজেই চলেছে।কেউ ধরছে না।রুমে মাত্র দুজন মানুষ।একজন টেবিলে বসে পড়ছে আর অন্যজন অ্যালবাম বের করে ছবি দেখছে।মা এবং মেয়ে।মা বলে ওঠে,”যা দেখতো,কে কল করেছে?”
“পারব না।তুমি দেখো গিয়ে ইচ্ছে হলে।“মেয়ের উত্তর।
“তা পারবি কেন?শুধু শিখেছিস জেদ করা, বাবার মতো।একবার গিয়ে দেখই না কে কল করেছে।“
“যেহেতু তুমি জেদি বলেছ,তাও আবার বাবার মতো,আমি কল ধরলাম না।তোমার ইচ্ছে হলে ধর না হলে ধর না।আমি পারব না,ব্যস।“মেয়ের কড়া উত্তর।
ইতিমধ্যে দুইবার রিং হয়ে গেছে।তৃতীয় বার রিং হচ্ছে।বাধ্য হয়েই অ্যালবাম উল্টো করে রেখে ফোন রিসিভ করল মা।ও পাশ থেকে একটা ভয় জড়ানো পুরুষ কণ্ঠ।প্রথমেই সালাম দিল।
“আচ্ছা এটা কি তিতিরদের বাসা?”ফোনের ওপাশ থেকে প্রশ্ন।
“হ্যা।কিন্তু আপনি কে?”পাল্টা প্রশ্ন এপাশ থেকে।
“আমি পুলক।তিতিরের বন্ধু।“উত্তর আসে।
“তিতিরের বন্ধু!”একটু আশ্চর্য হয়েই মেয়ের দিকে তাকায় মা।তিতির অ্যালবাম নিয়ে ছবিগুলো দেখছে।চোখ তার ছলছল করছে।মায়ের মুখে তার নাম শুনে চমকে ওঠে।
“আচ্ছা তুমি তিতিরের কেমন বন্ধু?ওর কাছে তো তোমার নাম কখনও শুনিনি।আর তাছাড়া তার তো কোন ছেলে বন্ধুও নেই।“
তিতির কিছু না বুঝেই মায়ের দিকে তাকিয়ে ছবিগুলো নাড়তে থাকে আর মায়ের কথা শোনার চেষ্টা করতে থাকে।
“আসলে আমি……আমি…..”,তোতলাতে থাকে ছেলেটি।
“আমি তিতিরের মা।সত্যি করে বলতো তুমি কে?কি চাও তুমি?”সন্ধ্যা জিজ্ঞেস করে।
“আমি আমার এক বন্ধুর সাথে গত সপ্তাহে অনুষ্ঠিত ক্যাণ্ট পাবলিক কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম।আমার বন্ধুর ছোট বোন ওখানে পড়ে।আমার বাড়ি নীলফামারিতে।বগুড়া মেডিকেল কলেজে এম.বি.বি.এস. করছি।থার্ড ইয়ারে আছি।তো সেই ওনুষ্ঠানে তিতিরের নাচ আমার খুব ভালো লাগে। আমি ওর নাচের প্রশংসা করার জন্য ফোন করেছি।ওকে কি একটু দেয়া যাবে?”
সন্ধ্যা বুঝতে পারে না কি করবে!তার মাথে গুলিয়ে আসতে থাকে।কী হচ্ছে এসব?তার এমন লাগছে কেন?কোথায় যেন আঘাত লাগছে তার!কিছু বুঝতে পারে না সে।
সন্ধ্যা ফোন রেখে দৌড়ে এসে মেয়ের হাত থেকে অ্যালবাম কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে।কেদে ওঠে ডুকরে ডুকরে।কিছু বুঝতে পারে না তিতির।ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মায়ের অশ্রুসিক্ত গালের দিকে।নিজের ভিজে যাওয়া মুখটাকে দেখতে পায় ও মায়ের চোখের মাঝে।
********
সন্ধ্যা মেয়েকে ঘূম পাড়িয়ে দিয়ে এসেছে।ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে বারান্দায়।চারদিকে অন্ধকার,ছুমছাম নীরবতা।শুধু সন্ধ্যার ফুপিয়ে ফুপিয়ে কাদার নিশ্চুপ শব্দ।
প্রতি রাতে এখানে বসে সন্ধ্যা।কিন্তু কাদে না।আজ তাহলে কেন কাদছে?তিতির প্রতি রাতেই মা্যের পিছনে কিছুক্ষন দাঁড়িয়ে থাকে।মাকে বুঝতে দেয় না সে ঘুমায় নি।আজও দাঁড়িয়ে আছে।তবে মার কান্নার কোন অর্থ সে বুঝতে পারে না।নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে তার।অনেক বড় অপরাধী।তার জন্যই তো মার আজ এত কান
চাচার মুখে শোনা কাহিনীটা তার মনে পড়ে যায়।
সন্ধ্যা প্রেগন্যান্ট।আরিফের উছহ্বাস দেখে কে!অনেক প্রতিক্ষা আর ভালবাসার স্বপ্ন পুরণ হতে যাচ্ছে তার।সন্ধ্যা অতি যত্নে তিলে তিলে বড় করে তুলতে থাকে তাদের পরিবারের নতুন অতিথিকে।আরিফ দৈনিক খোজ খবর নিতে থাকে।ছুটি পায় না সে।আসতে পারে না তার ভালবাসার কাছে।
দিন গড়াতে থাকে।প্রতিক্ষার প্রহর শেষ হতে থাকে।আরিফ ছুটি পায়।বাড়ি ফেরার জন্য টিকিট কাটে প্লেনের।সাথে নেয় একগাদা খেলনা আর প্রচুর জামা কাপড়।নতুন অতিথির জন্য।মহানন্দে ফিরতে থাকে বাড়িতে।
কিন্তু না,আসতে পারেনি সে।ফিরে গিয়েছিলো।কোন এক অপ্রত্যাশিত দুর্ঘটনা সবকিছু যেন উলোট পালোট করে দিয়েছিলো সেদিন।ফিরে আসতে দেয় নি তাকে তার বধূয়ার কাছে।তার নতুন অস্তিত্বের কাছে।
সন্ধ্যা তখন ব্যাথায় অস্থির।আরিফের কথা ভাবে।ভাবে তার মাঝে বেড়ে ওঠা নতুন এক জীবনের কথা।সেদিন-ই অতুন মুখ পৃথিবীর মুখ দেখে।কিন্তু বাবার আদর থেকে বঞ্ছিত হয় আজীবনের জন্য।শুনতে পায়না বাবার মুখের সুমধুর ‘মামণি’ ডাক।
সন্ধ্যা তিন দিন অচেতন ছিলো।আরিফের শেষ দেখাটাও দেখতে পারে নি সে।আচ্ছা পরে যখন সন্ধ্যা আরিফের মৃত্যুর কথা শুনেছিলো তখন কি তার খুব কষ্ট হয়েছিল?
তিতির একবার ভাবলো মায়ের পা জড়িয়ে ধরবে।প্রতি দিনই ভাবে।তার জন্যেই তো বাবা ছুটে আসছিলো।সে না আসলে তো আর বাবাকে ছুটে আসতে হত না,কোন ক্ষতি হত না।বাবার সেই ছেরা ব্যাগটা আজও যত্ন করে রেখেছে তিতির।ভেতরে ভেঙ্গে যাওয়া খেলনা গুলো।ছোটবেলা থেকেই তিতির কোন দিনই খেলনা দিয়ে খেলেনি।এটা কি তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ,ভালবাসা নাকি অভিমান-আজও বুঝে উঠতে পারেনি সে।বাবা কেন একবারের জন্যও তাকে দেখলো না।আদর করে কাছে ডাকল না।কপালে চুমু দিলো না।
তিতির দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরে।সন্ধ্যা কিছু বুঝে ওঠার আগেই কেদে ওঠে তিতির।মেয়ের সাথে কেদে ওঠে মা।মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে সে।
“মা আমাকে ক্ষমা করে দাও।ক্ষমা কর।আমাকে মেরে ফেলো।আমার জন্যই তো আজ তুমি একা।আমি না আসলে কি এমন ক্ষতি হত হ্যা?”
সন্ধ্যা মেয়ে চোখের পানি মুছে দিয়ে কাছে বসায়।তার বাবার কথা বলতে শুরু করে।তিতির খুবই অবাক হয়।মাকে জিজ্ঞেস করলেও বাবার কথা বলে না আজ নিজ থেকেই বলছে!ব্যাপাটা কি,আজ মার কী হল?
“আজ থেকে প্রায় ৩০ বছর কথা।কোণ এক শুভক্ষনে খুবই শান্তশিষ্ট সাধাসিধে এক তরুণ অতি অল্প সময়ের জন্য অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছিলো।তিন কি চার দিন হবে।ওয়াশিং রুম থেকে করে ডাইনিং রুম,রাস্তা,কোরিডোর,কোনখানেই মেয়েটিকে সে নজরছাড়া করেনি সে।শেষের দিন যখন মেয়েটি তাদের কলেজে চলে যাবে তখন ছেলেটি তার কলেজের এক অফিসারকে ম্যানেজ করে উঠে পড়ে মেয়েটির কলেজ বাসে।
পথে কতই না ভাল লাগার অভিজ্ঞতা হয়েছিল তাদের।ছেলেটি নিজের কলেজ জীবনের রিস্ক নিয়ে মেয়েটিকে আগেই জানিয়েছিল তার মনের কথা।মেয়েটি কিছু জানাই নি তাকে।মেয়েটি কি করবে তাও ভাবে পায় না।
গাড়ি থামে একটা পেট্রল পাম্প স্টেশনে।গাড়িতে তেল ভরার জন্য।ছেলেটি জানালা দিয়ে মাথা বের করে বাইরে।খেয়াল করে দেখে মেয়েটিও মাথা বের করেছে।ছেলের সাহস হয় না মেয়ের দিকে তাকানোর।এত দুসাহস তার কোন দিনই ছিল না।মাথা ভেতরে নিয়ে আসে।পরে সাহস করে আবার বাইরে মাথা বের করে।কিন্তু ততক্ষনে মেয়েটি মাথা ভেতরে নিয়ে গেছে।ছেলেটা ভয় পেয়ে যায়।তার মানে কী…….সে ভাবে।না,সে কিছু ভাবতে চায় না।সে কষ্ট পেতে চায় না।
পথে বাস থামে।চা বিরতি।ছেলেটি বাস থেকে নামে।রাস্তা পার হয়ে চায়ের দোকানে বসে সে।খোলা আকাশের নীচে দোকান।বাস দেখা যায়।ছেলেটি দেখতে চায় মেয়েটিকে।সাহস পায় না।কিন্তু না,তাকে যে পারতেই হবে।মাথা তুলে তাকায় বাসের দিকে।দেখে গাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে,শুধু মেয়েটি ছাড়া।লজ্জা পায় ছেলেটি।মাথা নীচু করে শেষ করে চা।
চা খাবার সময় শেষ হয়।ছেলেটি রাস্তা পার হয়ে আসতে থাকে বাসের দিকে।হঠাত খেয়াল করে বাস থেকে কে যেন তাকে ডাকছে,তাকিয়ে দেখে মেয়েটি।সে খুবই অবাক হয়।সাহস করে এগিয়ে যায় জানালার কাছে।“ভাইয়া,আমাদের সবাই আপনাকে খুব পছন্দ করেছে।“ মেয়েটি বলে তাকে।
নিজের অজান্তেই ছেলেটি বলে দেয়,”আমার তো শুধু তোমাকেই পছন্দ হয়”।বলে নিজেই খুব চমকে যায়।অন্যকেউ শুনল বা দেখল কিনা ভেবে দ্রুত সরে পরে সে।বুক ধরধর করছে।মেয়েটির হাসিমাখা মুখটা মনে করতে থাকে।
বাস চলতে শুরু করে আবার।উত্তর থেকে আরো উত্তরে।সাঝ হয়েছে অনেক আগেই।হঠাত এক ঝলকানি বিজলী।তারপর বৃষ্টি।ছেলেটির মন খুব খারাপ।কোন এক অজানা কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল।সে জানালা খুলতে চেষ্টা করে বৃষ্টি ছোবে বলে।পারে না।যখন পারে ততক্ষনে বৃষ্টি শেষ।তার মানে কী তার স্বপ্ন…?
বাসের সবাই চুপচাপ।ছেলেটি মাঝে মাঝে পিছনে তাকানোর চেষ্টা করে।পারে না।এমনিতে সে একবার দাড়ায়।অকারণে।আবার বসে পড়ে।পিছন ফিরতে পারে না।ভয়ে,যদি মেয়েটি তার থেকে মুখ ফিরিয়ে নেয়।ছেলেটি চায় না মেয়েটির হাসিমাখা মুখ ভুলে যেতে।
সহসা এক অজানা ভয়ে ছেলেটি কেপে ওঠে।আচ্ছা যদি মেয়েটি তার দেয়া ফোন নাম্বারটা হারিয়ে ফেলে, ছিড়ে ফেলে বা অন্য কিছু!সে আবার একটা কাগজ বের করে নাম্বারটা লিখে হাতের মাঝে ভাজ করে রাখে।নেমে যাবার সময় দিয়ে যাবে।
ছেলেটি মাঝ পথে নেমে যাবে,।বাড়ির কাছাকাছি।মেয়েটি আরও যাবে।তাদের কলেজ আর দুরে।ছেলেটি সাহস করে দাড়ায়।পিছন ফিরে তাকায়।পিছন ফিরে তাকায়।সবাইকে তাদের কলেজে যাবার জন্য ধন্যবাদ দেয়।মুখে এক কথা বলে আর মনে অন্যকিছু ভাবে।চোখ খুজে বেড়ায় একটি মানুষ,একটা প্রিয় মুখ।পুরো গাড়ি চষে বেড়ায় তার চোখ।ভেতরে তেমন একটা আলো নাই।মিটমিট একটা বাতি জালানো।কিন্তু গাড়ির শেষ পর্যন্ত পৌছায় না।তাহলে সে দেখবে কি করে?মেয়েটি যে গাড়ির একদম শেষ কোণায় বসা।
ড্রাইভার সবগুলো বাল্ব জ্বালিয়ে দেয়।কিন্তু ভাগ্য ভালো না যা হয় আর কী!মেয়েটি মুখ নিচু করে বসে আছে।ছেলেটি এক প্রসংগ শেষ করে আরেক প্রসংগে যায়।তারপর আরেকটা শুরু করে।কিন্তু মেয়েটি যে আর মাথা তোলে না!
বাস থামে।ছেলেটিকে নামতে হবে।সে গাড়ি থেকে নামার সময় বারবার পেছনে ফিরে তাকায়।দেখতে পায় না।খুব অভিমান নিয়ে নামতে হয় তাকে।হাতে এখনো কাগজটি ভাজ করা।মেয়েটিকে আর দেয়া হল না।ভাবে অন্য কাউকে দেবে কিনা?বল্বে যেন তাকে দিয়ে দেয়।পারে না।তার আগেই বাস ছেড়ে দেয়।কোনমতে একজনকে বলে দেয় সে যেন মেয়েটিকে ভাল থাকতে বলে দেয়।
গাড়ি যাচ্ছে।তার চোখের সামনে বাসের আলো মিলিয়ে যাচ্ছে।যতক্ষন দেখা যায় সে রাস্তার উপর দাঁড়িয়ে থেকে দেখে।
চোখে পানি আসে তার।শেষে রাতের আধার তার অশ্রু দেখে ফেলে এই ভেবে হাতের ভাজ করা কাগজ দিয়ে চোখ মোছে।পা বাড়ায় বাড়ির দিকে।সহসা একটা গাড়ির শব্দে চমকে যায় সে!না,সে গাড়ই নয়।যে গাড়ি চলে যায় তা কি আর কখনো ফেরে?কোনদিনও না।
কিন্তু না ফিরে ছিল ।তবে অন্য ভাবে।
পরের দিন মেয়েটির কলেজেটির উদ্বোধন করতে এসেছিলেন প্রধানমন্ত্রী।ছেলেটি সারাদিন টেলিভিশনের সামনে থেকে ওঠে নি।এই আশায় যে,যেহেতু প্রধানমন্ত্রী আসবেন,প্রতিটি চ্যানেলে এই খবর দেখানো হবে।যদি একবার মেয়েটিকে দেখা যায়।
প্রত্যেক চ্যানেলের খবরেই রিপোর্ট আসে সেই অনুষ্ঠানের উপর।প্রধানমন্ত্রীকে দেখায়,অনেক মেয়েকেই দেখা যায়।কিন্তু তার সে প্রিয় মুখটাকে দেখা যায় না কোথাও।
ছেলেটি রাতে ঘুমাতে পারেনা।কিছুই যেন ভাল লাগেনা তার।আবার শান্ত হয়ে যায় সে আগের মত।যেন স্থবির যায় তার সবকিছু।জীবনের প্রথম ভাল লাগা ভুলবে সে কী করে?ভুলতে পারে না সে।
তিন চার দিন পরের কথা।“ভাইয়া তোমার কল আসছে।“ছেলেটার ছোট ভাই ফোন দিয়ে যায় তাকে।গোসল করছিল সে।কোনমতে গোসল শেষ করে চলে আসে ঘরে।সালাম দেয় ফোন রিসিভ করে।উত্তর আসে।অপরিচিত কণ্ঠ।কিন্তু বুঝতে দেরি হয় না কে এই কণ্ঠের অধিকারিণী।
পরের কাহিণী খুব দ্রুত এগোয়।দৈনিক যোগাযোগ।প্রতিদিন কথা না বললে যেন তাদের ভাল লাগে না,সময় কাটে না।কেউ কার চেহারা মনে পর্যন্ত করতে পারে না।ভাসা ভাসা মুখ ভেসে থাকে তাদের সামনে।
মেয়েটির নিজের কোন ফোন ছিল না।মায়ের সেট থেকে কথা বলত।একদিন মেয়েটি ফোন করেনি।সাহস করে নিজ থেকে ছেলেটিই ফোন করে।ওপাশ থেকে ভরাট মহিলা কণ্ঠ,”কে তুমি?”
ছেলেটি পরিচয় দেয়,” আমি সন্ধ্যার বন্ধু।“
কন্ঠটি বলে,” আমি ওর মা”
ছেলেটি ভয় পেয়ে যায়।কল কেটে দেবে কিনা ভাবে।আমতা আমতা করে নিজের নাম-পরিচয় দেয়।
মা বলে,”সন্ধ্যার তো কোন ছেলে বন্ধু নেই।কোন্ দিন শুনিনি।“
আমি তখন মার পাশেই ছিলাম।তারপর কি হল শোন…….সন্ধ্যা তিতিরের দিকে তাকায়।ও ঘুমিয়ে পড়েছে।চোখের জলে ভিজে গেছে মায়ের কোল।আর ভিজে গেছে গালের নীচে রাখা বাবার ছবিটা।
সন্ধ্যা বুঝতে পারে না কি করবে।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




