চোর হলেও ভোট দিব!
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসছে নির্বাচন... আর নির্বাচনকে ঘিরে গ্রহণযোগ্য স্লোগানগুলোর মধ্যে একটি হলো - 'নির্বাচিত তাকেই করো, যার কাছে এই দেশটা বড়'। কিন্তু ইদানিং বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে উক্ত স্লোগানটির বিপরীতধর্মী কথা ফুটে উঠছে, তারা বলছেন - 'প্রার্থী দেখে নয় বরং প্রতীক দেখে ভোট দিন'। বাহ! কি চমৎকার একটি সময়োপযোগী বক্তব্য! ওনারা এটা খুব ভাল করেই জানেন যদি প্রার্থীর যোগ্যতা যাচাই করে ভোট দেয়া হয়, তবে অনেক প্রার্থীই ভোট পাবেন না। তাই এখন তাদের অঘোষিত স্লোগান হলো - 'প্রার্থী যদি হয় চোরও, প্রতীক দেখেই সিল মারো'।
আমাদের দেশের জনগণ ক্ষমতার পালা বদলে বিশ্বাসী। এর প্রমাণ তারা বারবার দিয়ে এসেছে। সর্বশেষ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা আবার সেটা প্রমাণ করেছে। কিন্তু এটা আমাদের দেশের জন্য শুভ লক্ষণ নয়। এতে প্রার্থীর যোগ্যতা বিচার হয়না, বরং দলীয় পরিচিতিকেই প্রাধান্য দেয়া হয়। এতেকরে উন্নয়ন স্থবির হয়ে পড়ে। অনেক যোগ্যতাসম্পন্ন প্রার্থী অবমূল্যায়িত হন। এটা রাজনৈতিক দলগুলোর দোষ নয়, এটা আমাদের ব্যর্থতা। আমাদের সকলেরই উচিৎ প্রার্থীর সার্বিক যোগ্যতা বিচার করে ভোট দেয়া, সে যে দলেরই হোকনা কেন? আমরা যদি এটা করতে পারি তাহলে রাজনৈতিক দলগুলো সৎ ও যোগ্যতাসম্পন্ন মানুষকে তাদের প্রার্থী করতে বাধ্য হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের...
...বাকিটুকু পড়ুন