somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা শহরের অসহনীয় যানজট নিরসনে কিছু গ্রহণযোগ্য উপায়:

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যানজটের শহর ঢাকা। ঢাকার প্রধান সমস্যা যানজট। আর একারনেই বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। কিন্তু এই যানজট নিয়ে কারো যেন কোন মাথাব্যথা নেই। যানজট কমানোর জন্য যে একেবারেই ব্যবস্থা নেয়া হয়নি তা বলবোনা, ব্যবস্থা নেয়া হয়েছে কিন্তু তা খুব বেশী কার্যকরী নয় বলে আমি মনেকরি। এমতাবস্থায় এরকম কয়েকটি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে -
* প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন: সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতে পারে প্রাদেশিক সরকার ব্যবস্থা। এর ফলে ঢাকামূখী মানুষের চাপ অনেক কমে যাবে এবং এর ফলে যানজট অর্ধেকে নেমে আসবে। এক্ষেত্রে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তন না করেও যদি ঢাকামুখী মানুষের চাপ কমানোর ব্যবস্থা করা যায় তবে তাও করা যেতে পারে।
* প্রাইভেট গাড়িতে সিএনজি গ্যাস সরবরাহ নিষিদ্ধ করা: ঢাকা শহরে চলমান প্রাইভেট গাড়িগুলোর বিরাট একটি অংশ সিএনজি চালিত গাড়ি। সিএনজির দাম কম হওয়ায় এসব গাড়ির মালিকরা সামান্য পথও হাটতে চান না সবসময় গাড়ি ব্যবহার করেন, এর ফলে যানজটের সৃষ্টি হয়। তাছাড়া সিএনজি পাম্পের আশপাশের রাস্তাগুলোতে সিএনজির জন্য দীর্ঘ লাইন যানজট তৈরী করে। কাজেই উক্ত পদক্ষেপটি যানজট নিরসনে খুব ভাল ভূমিকা রাখবে।
* বিআরটিএ অফিস শহর থেকে দূরে সরিয়ে নেয়া: বিআরটিএ অফিসের সামনে সবসময় জ্যাম লেগেই থাকে। গাড়ির ফিটনেস পরীক্ষার জন্য এ জ্যাম তৈরী হয়। কাজেই উক্ত অফিসটি শহরের বাইরে সরিয়ে নিলে যানজট অনেকটা কমে যাবে।
* পর্যাপ্ত পার্কিং ব্যাবস্থা বাধ্যতামূলক রেখে নতুন ভবনের অনুমোদন দেয়া।
* প্রধান সড়ক ও সার্ভিস লেনে পার্কিং নিষিদ্ধ করা।
* সার্ভিস লেন থেকে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা।
* উল্টোপথে যানবাহন চলাচল রোধে কঠোর পদক্ষেপ নেয়া।
* ভিআইপি সড়কে রিক্সা চলাচল রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।

শুধুমাত্র উপরোক্ত পদক্ষেপগুলো নিলেই ঢাকা শহরের যানজট ৫০/৬০ ভাগ কমে যাবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঢাকাবাসীর বৃহত্তর স্বার্থে দয়াকরে দ্রুত পদক্ষেপ নিন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×