somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তত্তাবধায়ক সরকার প্রসঙ্গ ও বিএনপির হুঙ্কার

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গল্প দিয়েই শুরু করি...
তখন বর্ষাকাল, চারিদিকে পানিতে থৈথৈ। অন্য রাস্তাগুলো কিছুটা উচু হলেও বাজারে যাবার রাস্তাটা নিচু হওয়ায় পানিতে ডুবে গেছে। এলাকার লোকজন পারাপার হবার জন্য পানিতে কিছু ইট পেতে রেখেছে। ঐ পথ ধরে
আবুল মিয়া যাচ্ছেন বাজারে। একটা একটা করে ইট পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ইটের দিকে তাকিয়ে হাটার কারণে সামনে তাকাতে পারেননি। হটাৎ সামনে চোখ পড়তেই দেখেন বিপরীত দিক থেকে আর একজন লোক একটা একটা করে ইট পার হয়ে তার দিকে এগিয়ে আসছে। বেচারা আবুল মিয়ার মনটা খারাপ হয়ে গেল, এবার বুঝি পানিতে নামতে হবে। কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্র নন তিনি। লোকটা কাছাকাছি আসতেই আবুল মিয়া বলে উঠলেন- 'অই মিয়া নিচে নাইমা যান। নাইলে কিন্তু গতকালের ঘটনা ঘটায় দিমু।' লোকটি ভয় পেয়ে পানিতে নেমে গেল। আবুল মিয়া পার হবার পর লোকটি কৌতুহলি হয়ে তাকে জিজ্ঞেস করলো - 'ভাই গতকাল কি ঘটাইছিলেন?' আবুল মিয়া উত্তর দিলেন- 'গতকাল আমার ছামনে এইরকম একজন পড়ছিল, আমি তারে ছড়বার কইছি হ্যার পরও ছে ছড়েনাইক্যা লাস্টে আমি নিজেই পানিতে নাইমা গেছিলাম আর কি...!'

বাংলাদেশের বর্তমান প্রধান বিরোধীদল বিএনপি'র অবস্থা হয়েছে উক্ত গল্পটির আবুল মিয়া চরিত্রের মত। বিগত প্রায় ৫ বছর ধরে তারা সরকার পতনের আন্দোলন করে আসছেন, কিন্তু রাজপথে কোন নেতা-কর্মীকে দেখা যায়নি। সরকারী দল আওয়ামীলীগ বলছে- বিএনপির তথাকথিত আন্দোলন সম্পর্কে তাদের ভাল ধারণা আছে। স্বাভাবিক, শুধু আওয়ামীলীগের নয় জনগণেরও ভাল ধারণা হয়ে গেছে। জনগণের জন্য আন্দোলনের অনেক ইস্যুই বিএনপি পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। এখন তত্তাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আল্টিমেটাম দিচ্ছেন। আমি বিএনপি নেতাদের প্রশ্ন করতে চাই তত্তাবধায়ক না দিলে কি করবেন? নিশ্চয়ই মুচকি হেসে উত্তর দিবেন- 'কী আর করার! দলীয় সরকারের অধীনেই নির্বাচনে যাব।'
বিএনপি নেতাদের বলি- আপনারা যদি ভেবে থাকেন জনগণ আন্দোলন করে আপনাদেরকে গদিতে বসার পথ সুগম করে দেবে তাহলে ভুল করবেন। ক্ষমতার সুফল ভোগ করবেন আপনারা আর জনগণ আপনাদের জন্য পুলিশের গুলি খেয়ে মরবে এতটা বোকা মনহয় জনগণ আর নেই।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×