somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'প্রাণ' এর গুড়া হলুদ হইতে সাবধান!!

১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার সীসা থাকার কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রাণ ব্রান্ডের হলুদের গুঁড়া প্রত্যাহার করে নিতে বলেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।ভোক্তাদের প্রাণ গুড়া হলুদ ব্যবহার না করার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করতেও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।এফডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ব্যক্তির অসুস্থতার কারণখুঁজতে গিয়ে মসলায় ক্ষতিকর মাত্রায় সীসা থাকার বিষয়টি তাদের নজরে আসে। রাসায়নিক পরীক্ষায় প্রাণের গুঁড়া হলুদে ৫৩ পিপিএম (পার্টস পার মিলিয়ন) পর্যন্ত সীসা পাওয়া গেছে, যা নবজাতক, শিশু-কিশোর ও গর্ভবতী নারীর জন্য খুবই ক্ষতিকর।অবশ্য প্রাণ কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশের মাটির গুণের কারণেইহলুদে সীসার পরিমাণ বেশি থাকে, এটা তাদের প্রক্রিয়াজাতকরণের কোনো ত্রুটি নয়।গত মঙ্গলবার এফডিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ইয়র্কেপ্রাণের ৪০০ গ্রামের প্যাকেটজাত গুঁড়া হলুদের আমদানিকারক ডেট্রয়েটের বেস্ট ভ্যাল্যু নামের প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বাজার থেকে পণ্যটি তুলে নিয়েছে।নিউ ইয়র্কে এফডিএ এবং বেসরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করেপ্রাণের ওই প্যাকেটের গুঁড়া হলুদে ৫৩ পিপিএম সীসা পাওয়া গেছে।এর আগে প্রাণের ২৫০ গ্রামের প্লাস্টিক জারের গুঁড়া হলুদে ২৮ পিপিএম এবং ৪০০ গ্রামের প্যাকেটে ৪২ পিপিএম সীসা পাওয়া যাওয়ায় নিউ ইয়র্কের আমদানিকারকপ্রতিষ্ঠান এশিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি ইনক ও ব্রুকলিনের অন টাইম ডিস্ট্রিবিউশনস পণ্যটি প্রত্যাহার করে নেয়।যারা ইতোমধ্যে প্রাণের গুঁড়া হলুদ কিনেছেন, তাদের তা দোকানে ফেরত দিয়ে পু্রো দাম ফেরত নিতে বলেছে এফডিএ।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীসা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সীসার কারণে শিশুর মানসিক ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। গর্ভবর্তী নারী, নবজাতক এবং অল্প বয়সীদের সীসার প্রভাব এড়িয়ে চলা উচিৎ।ইতোমধ্যে যারা প্রাণের গুঁড়া হলুদ ব্যবহার করেছেন, তাদের প্রয়োজনে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছে এফডিএ।এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাণের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক শেখ আবদুল্লাকে বলেন, “আমেরিকারস্বাস্থ্য দপ্তর থেকে আমাদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। আমরা তাদের ব্যাখ্যাও দিয়েছি। এটা বাংলাদেশের মাটির গুণাগুণের কারণে হয়েছে। প্রাণ বা অন্য কোনো কোম্পানির প্রক্রিয়াজাতকরণের সমস্যা এটা নয়।”তিনি বলেন, “বাংলাদেশের নির্ধারিত মান রক্ষা করেই আমরা সব পণ্য প্রক্রিয়াজত করি। অনেক দিন ধরেই আমরা মসলা রপ্তানি করেআসছি। তবে অনেক ক্ষেত্রে ইউরোপ বা আমেরিকার বেঁধে দেয়া মাত্রার সঙ্গে আমাদের মাত্রা মেলে না।এতোদিন কোনো সমস্যা হয়নি। এখন হঠাৎ যুক্তরাষ্ট্রেরস্বাস্থ্য বিভাগ আপত্তি জানিয়েছে। ”কামাল দাবি করেছেন, কেবল প্রাণ নয়, বাংলাদেশের অন্যান্য কোম্পানির গুঁড়া মসলা নিয়েও এফডিএ আপত্তি তুলেছে।অবশ্য এফডিএর ওয়েবসাইটে প্রাণ ছাড়া আর কোনো বাংলাদেশি কোম্পানির মসলা নিয়ে গত তিন মাসে কোনে নোটিস দেখা যায়নি।প্রাণের গুঁড়া হলুদ নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, ম্যাসেচুসেটস, ভার্জিনিয়া এবং ইলিনয় অঙ্গরাজ্যসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের দোকানে বিক্রিহচ্ছে। মূলত এশীয় ও দক্ষিণ এশীয় অভিবাসীই এ ধরনের মসলার মূল ভোক্তা। *সূত্রঃবিডিনিউজ২৪.কম। লিঙ্কঃ Click This Link
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×