somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিনেমা হলো বাস্তব

১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চব্বিশ বছর পর এক ব্যক্তি গিয়ে হাজির হন এ পাহাড়ি অঞ্চলে। সেখানে একটি কুঁড়ে ঘরে গিয়ে দেখতে পান এক বৃদ্ধার বাস। বৃদ্ধাকে ওই ব্যক্তি তার হাতের উল্কি দেখানো মাত্র বৃদ্ধাটি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। হ্যাঁ, সামনেদাঁড়ানো এই ব্যক্তিটিই যে তার হারিয়ে যাওয়া ছেলে।

না, এটি কোনো সিনেমার দৃশ্য নয় যেখানে কখনো দেখা যায় কোনো গান বা অন্যকোনো চিহ্ন দেখে হারিয়ে যাওয়া স্বজনকে খুঁজে পাওয়া গেছে। কিংবা পৌরাণিক সেই বিখ্যাত কাহিনিও নয় যেখানে রাজা দুস্মন্ত হাতের অঙ্গুরি দেখে বিস্মৃত হয়ে যাওয়া স্ত্রী শকুন্তলাকে চিনতে পারেন। এটি এক সত্য ঘটনা।ভারতীয় পুলিশের এক সদস্য ২৪ বছর পর তার নিজ পরিবারকে খুঁজে পেয়েছেন। শৈশবে এক রেলস্টেশনের ভিড়ের মাঝে তিনি হারিয়ে গিয়েছিলেন।হাতে আঁকা এক উল্কির কারণে এতদিনপর তিনি নিজের হারানো পরিবারকে ফিরে পেয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।১৯৮৯ সালে মাত্র ৬ বছর বয়সে গনেশ রঘুনাথ ধাঙ্গাদে ট্রেনে ওঠার সময় মা-বাবাকে হারিয়ে ফেলেন।এরপর একা একাই তিনি মুম্বাইয়ে গিয়ে হাজির হন। প্রথমদিকে এক জেলের কাছে কিছুদিন ছিলেন, এরপর দুটি এতিমখানায়।এ সময় এক গাড়ি দূর্ঘটনায় চার মাস অচেতন ছিলেন তিনি। এরপর থেকে নিজপরিবার ও বাড়ির কথা মনে করতে পারতেন না। পুলিশের খাতায় হারানো ব্যক্তিদের তালিকা দেখে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কয়েক বছর কাটান তিনি।এরপর ২০১১ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।বৃহস্পতিবার এক বার্তা সংস্থাকেধাঙ্গাদে বলেছেন, “আমার পরিবারের খোঁজ করা আমি কখনো বাদ দেইনি।”এই খোঁজাখুঁজিতে তার একমাত্র সম্বল ছিল নিজের ডান হাতে আঁকা একটি উল্কি, তাতে তার মায়ের নাম লেখা, ‘মান্দা’।এই খোঁজাখুঁজির পর্বে আর একটি সূত্র খুঁজে পান তিনি। প্রথম যে এতিমখানায় তিনি আশ্রয় নিয়েছিলেনসেখানে নিজেদের ঠিকানা হিসেবে “মামা ভাঞ্জা” এলাকার কথা জানিয়েছিলেন তিনি। এটি মুম্বাইয়ের কাছের এক জেলার একটি বন আচ্ছাদিত এলাকা।গাড়ি দূর্ঘটনার পর এই ঠিকানার কথা তার স্মৃতি থেকে মুছে গিয়েছিল।চলতি মাসের প্রথমদিকে ধাঙ্গাদে তার এক পুলিশ সহকর্মীসহ ওই এলাকায় যান। সেখানে গিয়ে মান্দা নামের এক নারীর খোঁজ করেন তিনি। এলাকার লোকজন পাহাড়ের ওপর এক কুঁড়ে ঘর দেখিয়ে দেন।“অনেক বছর আগে নিজের এক ছেলে হারিয়ে গেছে বলে জানান তিনি। ছেলের গায়ের কোনো চিহ্ন দেখে তাকে চিনতে পারবেন কিনা জিজ্ঞেস করলে তিনি জানান, তার ছেলের হাতে একটি উল্কি আঁকা আছে। তাকে উল্কিটি দেখানো মাত্রই তিনি তা সনাক্ত করেন,” বলেন ধাঙ্গাদে।“কয়েক মূহুর্ত নির্বাক হয়ে আমরা পরস্পরের দিকে তাকিয়ে ছিলাম। তারপর আমরা পরস্পরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি।”ধাঙ্গাদে এখন বেশিরভাগ সময় তার মা, দুই ভাই ও বোনের সঙ্গে সময় কাটায়।তিনি বলেন, “এই কয়েক সপ্তাহে যা কিছু হল তা বিশ্বাসই করতে পারছি না। এটি সত্যিই ভগবানের লীলা। একটি অলৌকিক ঘটনা।” *সূত্রঃ বিডিনিউজ২৪.কম। লিঙ্ক:
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×