তিন বছরের লাল শাড়ি...
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাল শাড়ি পরে লাল হয়ে গেছে দিপা।বরযাত্রী এই এলো বলে।দিপার দু'টি হাত মেহেদির রং নিয়ে যেনো খেলা করছে।হাতের মেহেদির রং খুব বিরক্ত লাগছে তার।হাতের দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে।
হুট করেই সে হাত ঘসা শুরু করলো।উঠছেনা!সমস্ত শক্তি দিয়ে হাত ঘসে মেহেদির রং উঠাবার ব্যর্থ চেষ্টা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল।নুয়ে পড়া হাতের চুড়ির শব্দ দেয়ালের ঐপাশে থাকা মানুষজন শুনছেনা।দেখছেনা কেউ লাল শাড়ি পরা মেয়েটির দেহ কেপে কেপে শব্দহীন কান্না করা চোখের জল।
বরযাত্রী চলে এসেছে,চারিদিক আনন্দ-উচ্ছাসের শব্দে মুখরিত হয়ে উঠলো।সারাটি বাড়িতে শুধু একজনের কোনো উচ্ছাস নেই।দিপার ছোটবোন পিংকি দরজা খুলে রুমে আসতেই দিপা চোঁখ মুছে নিলো।হাপাতে হাপাতে পিংকি বলে গেল-আপু বরযাত্রী এসেছে!
মোবাইলের স্কৃনের দিকে দিপা কিছুখন তাকিয়ে রইলো।যেই মেসেজটি আসবেনা সেই মেসেজটির জন্য যেনো অহেতুক অপেক্ষা করা। অজানা রাগে তার লাল শাড়িটা দেখতে থাকে। তিন বছরের সম্পর্কটা এই লাল শাড়ির কাছে আজ তুচ্ছ!
#আরিয়ান_রাইটিং
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!
চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুন
কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন