somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিয়ান রাইটিং
"হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় বার হারায়না, হারিয়ে যেতে চাইলে তাকে ফিরে আসতে হবে। আমি বার বার ফিরে এসেছি, বার বার হারিয়ে যাওয়ার জন্য " --- আমি

ফুলদানি ভাঙার আগেই যত্ননিন

২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"সম্পর্ক হচ্ছে টেবিলের কোনায় রাখা পছন্দের ফুলদানির মত!"
ধরুন,আপনার অনেক প্রিয় একটা ফুলদানি রয়েছে।অনেক প্রিয় বলে ফুলদানিটি রেখেছেন পড়ার টেবিলের এক কোনায়।ইচ্ছে হলেই যাতে চেয়ারে বসে পড়তে পড়তে চোঁখ দিয়ে দেখতে পারেন প্রিয় সেই ফুলদানি আর ফুলগুলো,ঠিক সেইরকম একটি কোনায় রেখেছেন।যে রুমটিতে আপনার প্রিয় ফুলদানিটির বসবাস সেই রুমটিতে বাইরের অনেকেই যাওয়া-আসা করে।অনেকে আবার আপনার ফুলদানিটি হাতে নিয়ে নেড়েচেড়েও দেখে।অনেক সময় ছোট-খাটো মন্তব্যও পেয়ে থাকেন -"বাহ! কত সুন্দর"।
হঠাৎ একদিন বাইরের কেও আপনার ফুলদানির রুমে প্রবেশ করলো।তার হাতের ছোট্ট একটা ধাক্কা লাগলো টেবিলটায়।আপনার প্রিয় ফুলদানিটি সেই ছোট্ট ধাক্কায় পরে ভেঙে গেল।কিন্তু আপনার অনেক পছন্দের ফুলদানি ছিল বলে সুপারগ্লু কিনে এনে একটু একটু করে ফুলদানিটি জোড়া লাগালেন।আবার সেই টেবিলের কোনায় তাকে সাজিয়ে রাখলেন।আপনার হাতের ধাক্কা লেগে আবার ভাঙার কোনো সম্ভাবনা নেই।নিরাপত্তা হিসেবে এখন আর কাউকে আপনার রুমে আসতে দেন না।আর কেউ রুমে আসলে আপনি তখন ফুলদানি সরিয়ে রাখেন।কিন্তু এতদিনে আপনার পছন্দের একটা পরিবর্তন হয়েছে।
ফুলদানিটা আর আগের মত ভাল লাগেনা। চোঁখের দৃষ্টি এখন শুধু ভাঙা দাগ গুলোতে যেয়ে আটকে পরে।
ভাঙা দাগগুলোর জন্য কিন্তু বাইরের কেউ দায়ী নয়।ভেবে দেখুন, আপনিই দায়ী ...!
ভেঙে যাওয়া ফুলদানি যতই ভালভাবে জোড়া লাগান না কেনো,ভাঙার দাগ থেকেই যায়।তাই ভাঙার আগেই যত্ননিন।

#দর্শন
#আরিয়ান_রাইটিং
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

×