somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরিয়ান রাইটিং
"হারিয়ে যাওয়া মানুষ দ্বিতীয় বার হারায়না, হারিয়ে যেতে চাইলে তাকে ফিরে আসতে হবে। আমি বার বার ফিরে এসেছি, বার বার হারিয়ে যাওয়ার জন্য " --- আমি

মেয়ে ধরা

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নীচ তলায় একটা পিচ্চি বাচ্চা থাকে! এত কিয়ুট, দেখলেই কোলে নিয়ে গাল টানতে ইচ্ছা হয়!
একদি পিচ্চি মেয়েটাকে পেয়ে কোলে নিয়েই গাল টানতে শুরু করে দিলাম। দেখি কিছুই বলেনা! পিচ্চিরা সাধারণত অল্পতেই লজ্জা পেয়ে দৌড়ে চলে যায়! এই পিচ্চির মধ্যে এইসব কিচ্ছু নাই! ঠিক মত কথাও বলতে পারেনা! ইশ্, আরো কিয়ুট!! আমি কোলে নিয়ে কথা বলতেছি আর গাল টানতেছি।কথার তালে জিজ্ঞেস করলাম-"চিপ্স খাবা? "
সে মাথা নাড়িয়ে হ্যা বলল। কোলে নিয়েই দোকানে নিয়ে গেলাম। অনেক গুলা চিপ্স দেখে সে এদিক ওদিক তাকাচ্ছে।বললাম "কোনটা নিবা?" সে কথা না বলে হাত দিয়ে একটা চিপ্স দেখিয়ে দিলো। আমি চিপ্স কিনে দিয়ে সেদিনের মত পিচ্চিকে ছেড়ে দিলাম।

আরেক দিন বাসার নীচে দেখি পিচ্চিটা ওর আব্বুর সাথে দাঁড়িয়ে আছে।আমি তখন বাইরে যাচ্ছিলাম।আমাকে দেখে সে গুটি গুটি পায়ে আমার দিকে চলে আসলো। কাছে আসতেই বললাম- "চিপ্স খাবে", মাথা নাড়িয়ে তার উত্তর হ্যাঁ!
সে আমার একটা আঙ্গুল ধরে হাটা শুরু করলো।পিছনে পিচ্চির আব্বু চোখ গোল গোল করে তাকিয়ে ডাকছে "এই মেয়ে কোথায় যাও?!, এই যায়না... এই..."
কে শোনে কার কথা,পিছনে যে কেও ডাকছে তার পাত্তা দুই জনের একজনও দিচ্ছি না! ঘেটের বাইরে এসে পিচ্চিকে কোলে নিয়ে দিলাম হাটা! এইটা দেখে পিচ্চির আব্বু লুঙ্গি পরেই আমার পিছনে হাটা দৌড় দিলো! মেয়ে ধরা নাকি? মেয়ে তার যায় কই!?

আমি সোজা দোকানে এসে দাঁড়ালাম। তারপর চিপ্স কিনে দিয়ে পিচ্চির হাতে দিলাম।কি যে খুশি সে!পৃথীবির সবথেকে সুখি মানুষ একমাত্র এই পিচ্চি! আস্তে করে ওকে ছেড়ে দিলাম। পিছনে ওর বাবার মুখে এতক্ষণ পর একটু হাসিও দেখতে পেলাম।
পিচ্চিটা মহা খুশি!সে এক হাতে চিপ্সের প্যাকেট উঁচু করে বাবাকে দেখাচ্ছে আর ছোট ছোট লাফ দিচ্ছে!
আমি দোকানে দাঁড়িয়ে সেই ছোট ছোট লাফে তার ছোট্ট ভালবাসা খুঁজে পাচ্ছি।

#পিচ্চি
#আরিয়ান_রাইটিং
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:৩২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×