somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[গাঢ়] 3য় পর্ব :[/গাঢ়] ধর্মনিরপেক্ষতা ও রাষ্ট্রের খৎনা :ফালতু কাজে টাইম খরচ,শিশুর সাথে আলাপচারিতা

২০ শে জানুয়ারি, ২০০৭ ভোর ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[গাঢ়]: রাষ্ট্র বিজ্ঞান তো মানুষের বিভিন্ন গবেষনা অভিজ্ঞতা ইত্যাদির আলোকে তৈরি হয়েছে.. এবং প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সেখানে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা আছে। কিভাবে চালালে রাষ্ট্র যন্ত্রটি ভাল চলবে, মানুষজন ভাল থাকবে এসবই তো। রাষ্ট্রবিজ্ঞানে তো এরকম কোন সংজ্ঞা নেই যা মানুষের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যাবে না বা অপরিবর্তনীয়। সে ক্ষেত্রে কোন মানুষ যদি আরো বেটার কোন রাষ্ট্র পরিচালনা ব্যাবস্খার সন্ধান পায় ও তা প্রচলন করতে চায়, সেটা কি রাষ্ট্র বিজ্ঞানের ভাষায় অন্যায় বা অযৌক্তিক হবে?সে যদি ইসলামকে তার রাষ্ট্রের ব্যবসথা হিসেবে নিতে চায় তবে অসুবিধা কোথায় ?[/গাঢ়]

:তোমার প্রশ্নের মাঝেই তোমার উত্তরের ছায়া আছে। প্রথম কথা হলো এটা ঠিক যে রাষ্ট্রবিজ্ঞান প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সুতরাং সময়ের সাথে সাথে একে নতুন পথ খুজে নিতে হবে। আজ থেকে পঞ্চাশ বছর আগে ইন্টারনেটের প্রচলন ছিল না আমাদের দেশে ,এখন হয়েছে। সুতরাং ইন্টারনেটের বুদ্ধিবৃত্তিক সত্ব কী হবে এটি এখন রাষ্ট্র আইন করে দেবে,যেটা তিরিশ বছর আগে ভাবনাতেই ছিল না।
এভাবে নতুন নতুন সমস্যার নতুন নতুন সমাধান খুজতে হবে।

এবারে ধরা যাক তুমি খুবই অসুস্থ হয়ে পড়েছ। তোমাকে গত মাসে যে ঔষধ দেয়া হয়েছে তাতে মাসভর তোমার কোন কাজ হয় নি। তুমি এই মাসে নতুন একটি ঔষধ শুরু করবে। এই মাস শেষ হওয়ার পরও তোমার রোগ সারলো না। এবার ডাক্তার তোমাকে আরেকটি নতুন ঔষধ দেবে,তাই তো ?তোমাকে নিশ্চয়ই পুরেনো মাসের প্রথম ঔষধটা খেতে উপদেশ দেবে না!

রাষ্ট্রকেও এভাবেই সামনে এগিয়ে যেতে হবে তার সমস্যা নিয়ে ।রাষ্ট্র চালানোর ক্ষেত্রে যে পরীক্ষা নিরিক্ষা আগেই করা হয়েছে তাকে আবার নতুন করে সামনে নিয়ে আসার সুযোগ নেই। আরব উপমহাদেশে ইসলাম দিয়ে আর ইউরোপে চর্ােচর নিয়ন্ত্রনে খ্রিশ্চিয়ানইজম দিয়ে রাষ্ট্র চালানোর চেষ্টা করা হয়েছে। দুটোই ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যাবস্থা । এগুলো একসময় পরিতাজ্য হয়েছে। একই ভাবে সমাজতন্ত্র গত শতাব্দিতে ব্যর্থ হয়েছে,এই শতাব্দিতে সেই সমাজতন্ত্র নিয়েও রাষ্ট্র পরিচালনার থিওরি তাই দেয়া উচিত হবে না। এতো শতাব্দি পরে এগুলোকে সামনে নিয়ে আসা আর সেই পুরোনো ঔষধ সেবনের মাঝে কোন তফাৎ কি আছে?

কমনসেন্স বলে, যতোক্ষন একটা যন্ত্র কাজ করে যাবে ততোক্ষন তাকে খুলে সারানোর কিছু নেই্ । আপাতত: গনতন্ত্র কাজ করে যাচ্ছে,যদিও তার পুরোটাই হয়তো সঠিক হচ্ছে না।যখন এই যন্ত্রটি নষ্ট হবে তখন তাকে আরো ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করতে হবে,পুরোনো কিছু দিয়ে নয়।

সুতরাং তোমার ভাষায় যে 'বেটার ব্যবস্থা 'সেটি অবশ্যই সময়ের প্রয়োজনে মানুষ আবিষ্কার করে নেবে।তুমি যদি সেই 'বেটার ব্যবস্থা'র সন্ধান পেয়ে থাকো,অবশ্যই সেটিকে তুমি উপস্থাপন করতে পারো । কিন্তু যে ব্যবস্থা আগেই পরিক্ষিত হয়েছে,সেটিকে আবার নতুন করে খুজে বের করে 'বেটার ব্যবস্থা' তুমি বলতে পারো না।

[ইটালিক]চলবে...[/ইটালিক]
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:০০
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

লিখেছেন ...নিপুণ কথন..., ১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:২২


দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!

হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র‍্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা

লিখেছেন কিরকুট, ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৬


বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

×