somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা ভালোবাসা

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালোবাসা ....!!!!
সে এক আশ্চর্য্য শব্দ । হাজার বছরে ধরে মানুষ খুঁজেছে ভালোবাসার রহস্য । ভালোবাসার জন্য বদলে ফেলেছে নিজেকে । প্রেমের জন্য অতিক্রম করেছে হাজারো অনতিক্রম্য বাঁধা । কিন্তু কিনারা হয়নি রহস্যের- কী এমন আছে ওই ভালোবাসার মধ্যে !?
কেন যেন কাউকে কাউকে দেখলে বুকের মধ্যে দ্রিম দ্রিম ঢোল বেজে উঠে । কেন মনে হয় ওই মানুষটি ছাড়া অসম্ভব বেঁচে থাকা ??


হাজার বছর ধরে মানুষ ভুল ভেবে আসছে । তারা মনে করেছে ভালোবাসার সৃষ্টি ও বেড়ে ওঠা হৃদপিন্ডের ভেতরে । প্রেমে পড়লে বুকের ভেতর ধুকপুক করে ওঠে বলেই হয়তো লেখকরা ভালোবাসা খুঁজেছেন হৃদয়ে। সাধারণ মানুষ বুকের বাঁ দিকে নির্দেশ করে প্রকাশ করেছে ভালোবাসার কথা ।


হয়তো তাই, কিন্তু বহু আগেই বিজ্ঞানীরা বের করে ফেলেছেন ভালোবাসার জন্ম কিংবা বেড়ে ওঠা কোনটাই হৃদপিন্ডে নয় । হৃদপিন্ড রক্ত পাম্প করার একটা জীবন্ত যন্ত্র ছাড়া আর কিছুই নয় । বিজ্ঞানী, চিকিৎসকদের তথ্য সাধারন মানুষ জেনেছেন, কিন্তু কি এক দুর্বোধ্য টানে বারবার ফিরে গেছেন হৃদপিন্ডের কাছেই ।
ভালোবাসা বা লাভ চিহ্ন কিন্তু- "হৃদপিন্ড" ।
আসলে কিই বা করবে মানুষ ! মন যে মানেনা । B-) :P


এই মন না মানাটাই বোধ হয় ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি । সবচেয়ে বড় শান্তি । মন মানেনা বলেই প্রিয়ার কাছে সব ফেলে মানুষ ছূটে যায় । সবকিছু তুচ্ছ করে পরষ্পরকে কাছে পেতে চায় । সবকিছুর বিনিময়েও ভালোবাসা পেতে পিছপা হয়না । তবুও সত্য অস্বীকার করা যায়না ।
সত্য হলো, ভালোবাসা আসলে মস্তিষ্কের একটা অনুভূতি । শরীরজুড়ে কয়েকটি রাসায়নিক পদার্থের অনুপাতের পরিবর্তন ।


যখন কেউ কারো প্রতি আকর্ষণ বোধ করে তখন শরীরে "এড্রেনালিন হরমোনের" নিঃসরণ বেড়ে যায় । "ফিনাইল ইথাইল অ্যামাইন" স্নায়ু কোষগুলোর মধ্যে চলমান তথ্য বিনিময়কে আরো গতিশীল করে । অনভূতির আদান প্রদান হতে থাকে আরো দ্রুতগতিতে ।


ভালোবাসা বা প্রেমে পড়লে শরীরে যে কয়টি রাসায়নিক পদার্থ কাজ করে তার মথ্যে দুটি হলো 'ডোপামিন' ও 'নিউরো এপিনোফ্রিন' । 'ডোপামিন'-- নিঃসরণ বেশি হলে ভালোলাগার অনুবূতি তৈরি হয় । সবকিছু ভালো লাগতে থাকে । নিজেকে সুখি সুখি মনে হয় ।
আর নিউরো এপিনেফ্রিন-- বাড়িয়ে দেয় এড্র্রেনালিন নিঃসরণ ।
আর এই এড্রেনালিনই হৃদয়ের মধ্যে ধুকপুক বাড়িয়ে দেয় । মানে হার্টবিট বাড়িয়ে দেয় । হৃদপিন্ডের স্পন্দন বেড়ে যায় ।


এ জন্যই প্রেমে পড়লে পৃথিবীকে সুন্দর লাগে, পাখির গান পাগল করে, প্রিয়ার সঙ্গ বদলে দেয় স্বপ্নের জগৎ । সে তখন উড়তে থাকে আকাশে । প্রিয়ার জন্য সারারাত জেগে থাকা, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা- কোন ব্যাপারই মনে হয়না । আর এটাকেই তো কবিরা বলে এসেছেন- প্রেম । পৃথিবীর মানুষ জেনেছে ভালোবাসা হিসেবে ।



বাট আওয়ার কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, যে কাউকে দেখলেই তো ভালোবাসা তৈরি হয়না !!?? কেন কেবল বিশেষ কাউকে দেখলেই ভালো লাগে ...??


শুধু চেহারা দেখে প্রেমে পড়ে বোকারা । এটা আসল প্রেমই নয়-কেবল শারীরিক চাহিদা ছাড়া এটা কিছু নয় । ছেলে হোক বা মেয়ে, প্রেমে পড়ার জন্য কয়েকটি গুণ অবচেতন মনে কাজ করে । সততা, দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা, রসবোধ, সহযোগীতা এবং আরো কয়েকটি বিষয় অনুঘটকের কাজ করে ।



প্রেম বা ভালেঅবাসা- যে নামেই ডাকা হোক, হৃদপিন্ড বা মস্তিষ্ক যেখানেই এর উৎস হোক - যে ভালোবাসে, যে প্রেমে পড়ে তার জন্য তাতে কিছূই আসে যায়না ।

সে শুধু জানে- বিশেষ কাউকে দেখলে হার্টবিট মিস হয়, তার কথা ভাবলে বুকের ভেতর আকুপাকু করে, তাকে ছাড়া সবকিছু শূন্য মনে হয় ।
আর সে যখন মায়াবী স্পর্শ করে- মনে হয় লক্ষ ভোল্টের বিদ্যুৎ বয়ে গেলো শরীরে । এই অনুভূতির ব্যাখ্যা যার যা খুশি দিক - আমরা বলে যাবো ভালোবাসার গল্প ।
আমরা লিখে যাবো প্রেমের ইতিহাস ।
আমরা ছড়িয়ে দেবো ভালোবাসা- পৃথিবীময় ।



আআ
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×