somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পর্শের নানা রূপ

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পর্শ শব্দটির সাথে আমরা নানাভাবে জড়িয়ে আছি, জড়িয়ে আছে আমাদের আবেগ-অনুভূতি। স্পর্শ আমাদের আশ্বস্ত করে, সারা দিনমানের ক্লান্তি শেষে প্রিয়া বা স্ত্রীর স্পর্শে আমরা সজীব হয়ে উঠি। নতুন প্রেমের ক্ষেত্রে বিষয়টি যেন অন্য রকম ভালোলাগার জন্ম দেয়। অর্থাত প্রিয়ার সান্নিধ্য, অতঃপর হাতটা একটু ধরা, আহা!
আবার এ স্পর্শের মাধ্যমেই টিনএজ মেয়েদের থেকে শুরু করে অনেক নারীই ইভটিজিংয়ের শিকার হচ্ছেন এবং আরো কিছু।
মা-বাবার স্পর্শ সেই ছোটবেলা থেকেই আমাদের কাছে ভালোবাসার মানদণ্ড হিসেবে বিবেচিত। দুঃখ-যাতনা ইত্যাদি কতো কিছু আমরা মা-বাবার স্পর্শে ভুলে যাই! মা-বাবার স্পর্শ পেতে পেতেই আমরা বড় হয়ে উঠি। এ স্পর্শকে বলে শান্তির পরশ, স্নেহের পরশ। তেমনি বয়োজ্যেষ্ষ্ঠ বা অভিভাবক তুল্য অনেকের স্পর্শই মা-বাবার স্পর্শের সাথে তুলনীয়।
বন্ধুর স্পর্শে আমরা আশ্বস্ত হই। স্পর্শ দ্বারা বন্ধুতার নিশ্চয়তা পাওয়া যায়। ইদানীং প্রকৃত বন্ধুর খুবই অভাব। প্রকৃত বন্ধু মাত্রই অপর বন্ধুকে স্পর্শ মাত্র তার মনের খবর জানা হয়ে যায়।
উতপল কুমার বসু তার এক কবিতায় লিখেছেন : বন্ধু তোমার হাতের ওপর হাত রাখলেই টের পাই, বাজারে তোমার অনেক দেনা। তোমার ছেলেটা উচ্ছন্নে গেছে। মেয়েটা রাত করে বাড়ি ফেরে... যা কিছু বলতে হয় আজ আমাকেই বলো... (কবিতাটা ভুল হতে পারে, অনেকদিন আগে পড়া। এ ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি।) এই হলো বন্ধুত্ব।
প্রেম-ভালোবাসার ক্ষেত্র জুড়ে রয়েছে স্পর্শের ব্যাপক ভূমিকা। প্রেমিক যেমন প্রেমিকার হাতটা একটু ধরার জন্য, একটু ছোঁয়াছুঁয়ির জন্য মুখিয়ে থাকে, প্রেমিকাও তেমনি মুখিয়ে থাকে প্রেমিকের একটু হাতের স্পর্শ, আঙুলের ছোঁয়াছুঁয়ি বা আরো একটু বেশি কিছুর জন্য। প্রেমিকার স্পর্শে আমরা আলোড়িত হই, শিহরিত হই, প্রণোদিত হই, হই নানা কিছু।
ছোট শিশুদের স্পর্শেও আমরা ভালোলাগা খুঁজে পাই।
স্পর্শের খারাপ ব্যবহারের কারণে অনেক মেয়েকে জীবন দেওয়ার ঘটনাও আমাদের অজানা নয়।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান... ...বাকিটুকু পড়ুন

ইরান আমেরিকা যুদ্ধ এবং নস্ত্রাদামুস এর ভবিষ্যৎবানী

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৪



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “ইরানে মার্কিন হামলা প্রাথমিক পূর্বাভাসের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। ইরানে হামলার চারটি প্রধান লক্ষ্য রয়েছে। তিনি বলেন, ‘প্রথমত, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২০



(এক)
রোজ রাতে মসজিদের সামনে ভিক্ষা করে বৃদ্ধ আতর আলী। মানুষ ভাবে তার কেউ নেই। কিন্তু দূরের শহরে তার ছেলেটা ঠিকই আছে শুধু বাবাকে চেনে না।

(দুই)
মেয়েটা বাপের বাড়ি এলে বাবা জিজ্ঞেস... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: পশ্চিমা গণতন্ত্র আর মতপ্রকাশের স্বাধীনতা

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০০


"ইসরায়েল এবং শয়তান যদি একে অপরের সাথে যুদ্ধ করে, আমরা শয়তানের পাশে থাকবো।"

বাংলাদেশে কেউ যখন আমাদের হুমকি দেয়, তখন বলে, "এই, আমি কে, চিনোস!" তবে দেখা যায়, হুমকিদাতা বড়জোর... ...বাকিটুকু পড়ুন

সরকারি চাকরিজীবীদের 'টাইট' করার ১৪ দফা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



সকাল নয়টায় সরকারি কর্মচারীদের অফিসে পৌছানো নিয়ে দেখছি সরকার খুব তৎপর। এই তৎপরতার সাথে যোগ হয়েছে সকাল সকাল সাংবাদিকদের সরকারি অফিসগুলাতে হানা দিয়ে অফিসার আসছে কিনা সেটা লাইভ করার... ...বাকিটুকু পড়ুন

×