somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফল-সবজি টাটকা রাখার সহজ প্রযুক্তি

১৯ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্বের গবেষক ফারুক বিন হোসেন ইয়ামিন এবার উদ্ভাবন করেছেন ফল ও সবজি টাটকা রাখার প্রযুক্তি।

এ প্রযুক্তিতে বিদ্যুৎ ব্যবহার করা ছাড়া মাটির প্রকোষ্ঠে বাষ্প-তাপ ব্যবহার করে ফল ও সবজি শোধনের পর সংরক্ষণ করা যায়।

এর আগে এক টাকা খরচে মাছ ও ফলে ফরমালিন পরীক্ষার প্রযুক্তি উদ্ভাবন করেন এই তরুণ বিজ্ঞানী।

দেশের সুবিধাবঞ্চিত ও বিদ্যুৎহীন এলাকার মানুষের কথা ভেবে এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন বলে জানান তিনি।

ফারুক বিন হোসেন ইয়ামিন (৩২) বলেন, এ প্রযুক্তিতে মান ও গুণ ঠিক রেখে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত ফল ও সবজি টাটকা রাখা যায়।


তরুণ এই বিজ্ঞানী জানান, এটি হল বাস্প-তাপ দিয়ে সবজি ও ফল শোধন তথা সংরক্ষণ যন্ত্র। মাটি ছাড়াও কাঠ, টিন বা ইট দিয়েও এর মূল প্রকোষ্ঠ তৈরি করা যায়।

এ যন্ত্রের তিনটি অংশ হল: বাস্প উৎপাদক যন্ত্র, সঞ্চালন নল ও নিয়ন্ত্রণ বাল্ব এবং শোধন বাক্স।

শোধন বাক্স: শোধন বাক্স বা প্রকোষ্ঠটি প্রয়োজন মতো ছোট বড় করে তৈরি করা যায়। ৪-৬ ঘনফুট আয়তনের প্রকোষ্ঠই একটি পরিবারের জন্য যথেষ্ট।

মাটি, কাঠ, টিন ও ইট-বালি-সিমেন্ট দিয়ে শোধন প্রকোষ্ঠ বা বাক্সের বাইরের স্তর তৈরি করা যায়। এরপর ভেতরের দিকে থাকে এক ইঞ্চি পুরুত্বের কর্কশিট। কর্কসিটটি একটি পাতলা রেক্সিন বা শক্ত পলিথিন শিট দিয়ে আবৃত করে দেয়া হয়, যাতে ভেতর থেকে তাপ এবং বাষ্প বাইরে যেতে না পারে।

বাষ্প উৎপাদন যন্ত্র: ঢাকনাসহ ভাত রান্না করার হাঁড়ি ও তাতে পরিমাণ মতো পানির প্রয়োজন হবে। হাঁড়ির ঢাকনার ওপরের দিকে একটি ছিদ্র থাকে, এ ছিদ্র পথে একটি বাল্বযুক্ত সঞ্চালন লাইন সংযোজন করে তা শোধন বক্সে ঢোকানো হয়, যাতে হাঁড়ির পানি থেকে উৎপাদিত বাষ্প শোধন বাক্সে স্থানান্তর করা যায়।

এ বাস্প শোধন বাক্সে ঢুকে প্রকোষ্ঠের তাপমাত্রা বাড়িয়ে তোলে। তবে সঞ্চালন লাইনের একটি বাল্বের মাধ্যমে প্রয়োজন মতো শোধন বক্সের জলীয়বাষ্প ঢুকিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

আম, লিচু, পেঁপে, কলা, আনারসসহ বিভিন্ন ফল এবং টমেটো, আলু, মিষ্টি কুমড়া, পিঁয়াজ, কাঁচা মরিচ, রসুনসহ বিভিন্ন সবজি এই প্রকোষ্ঠে বিভিন্ন তাপমাত্রায় নির্ধারিত সময় শোধন করে তা কক্ষ তাপমাত্রায় ঠাণ্ডা পানিতে চুবিয়ে বা ফ্যানের বাতাসে শুকিয়ে ১৫দিন থেকে এক মাস টাটকা রাখা যায়।

ইয়ামিন জানান, এভাবে সংরক্ষণ করলে আলু-পিঁয়াজের অঙ্কুরোদগম রোধ করে তিন মাস পর্যন্ত ভাল রাখা যায়।

এছাড়া এ প্রযুক্তি ব্যবহার করে ফল ও সবজির পচনের জন্য দায়ী ক্ষতিকারক ছত্রাক, ব্যাক্টেরিয়া এবং কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের কার্যক্ষমতা রোধ করা সম্ভব হয়।

যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছেনি এবং কোল্ড স্টোরেজ নেই , সেসব এলাকার কৃষকরা ফরমালিন ও কীটনাশক প্রয়োগ ছাড়াই দীর্ঘদিন ফল ও সবজি এ পদ্ধতিতে সংরক্ষণ করতে পারবেন।

ইয়ামিন আরো জানান, দুই বছর আগে তিনি এর উদ্ভাবন কাজ শুরু করেন। এখন শুধু কৃষকদের মাঝে কাছে পৌঁছানোর অপেক্ষা।

মাটি দিয়ে তৈরি শোধন বক্সটি দেখতে অনেকটাই ডিপ ফ্রিজের মতো বলে অনেকেই একে মাটির ফ্রিজ বলেও আখ্যা দিয়েছেন, বলেন ইয়ামিন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×