somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীব মানুষ কি কখনো ন্যায় বিচার পাবে?

১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের আইন গুলো হচ্ছে ধনী বান্ধব । যে কারনে কখনো গরীবরা ন্যায় বিচার পায়না। কখনো মুলা চোরের ফাঁসি হচ্ছে, অন্যদিকে প্রকাশ্য দিবালোকে হত্যার মত মহান কাজের জন্য ক্ষমা পাচ্ছেন রাষ্টপতি নামক ক্ষমার ব্যাংকের প্রধান শাখা থেকে।
বড় বড় ব্যবসায়ী-নেতারা ব্যাংকের থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুদ দুরে থাক মূল টাকা ফেরত দিচ্ছেনা। কখনো আবার এর জন্য বাংলাদেশ ব্যাংকের গভনর কেও থাপ্পড় খেতে হচ্চে। অন্য দিকে কৃষি ঋণের সামান্য ৫,০০০ টাকার জন্য কৃষক কে কখনো জেলে যেতে হয়, অথবা জীবনের শেষ সম্বল ভিটে-মাটিটুকু ও হারাতে হয়।

অপরাধ না করে শুধুমাএ ষড়যন্তের শিকার হয়ে অনেক কে বছরের পর বছর জেলের ঘানি টানতে হয়। হারিয়ে যায় জীবন থেকে অনেক গুলো সোনালী দিন। টাকার অভাবে উকিলদের চাহিদা মোটাতে পারে না, জামিনের চেষ্টা ও করতে পারে না স্বজনেরা। পক্ষান্তরে, টাকার দাপটে ধনীরা নিন্ম আদালতের ধার ধারে না। উচ্চ আদালত থেকে নামী-দামী ব্যারিষ্টার নিয়োগ করে অগ্রীম জামীন নিয়ে নেয়। বড় বড় নেতাদের পকেট ভারী করে খুন-ধর্ষনের মত মামলা থেকে অব্যহতি নেয়। শুধু নামের মিল থাকার জন্য অনেক কে বছর-বছর জেল খাটতে হয়।
আমাদের বিপদের বন্ধু পুলিশ গুলো গরীবদের দেশের জন্জাল মনে করে। আবার রাজনৈতিক দল গুলো পুলিশকে নিজস্ব পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করে।
যে দলই ক্ষমতায় আসুক গরীব শুধু নির্যাতন আর ধনীরা আপ্যায়ন পেয়ে থাকে। ভোটের আগে থাকে গরিবের বন্ধু, আর ক্ষমতায় গেলে হয় গরীবরা কৃষক।
মানবাধিকার সংগঠন গুলো থাকে শুধু বিবৃতি আর গোলটেবিল বৈঠক নিয়ে।
কারখানায় আগুন লেগে শ্রমীকের মৃত্য হয়, ক্ষতিপুরন বাবদ ২০,০০০/৩০,০০০ হাজার টাকা দেওয়া হয়। গরিবের জীবনের মূল্য আসলে কত?
কত কথা আর কত ক্ষোভ যে জমা আছে সারাদিন লিখলে ও শেষ হবে না। আর ধৈয্যের সাথে পারলাম না। মাঝপথে ইতি টানলাম।
কাউকে আঘাত বা উদ্দেশ্য করে এ লেখা নয়। আমার মনে হয়েছে এটাই বাস্তবতা। তাই লিখলাম। আপনি একমত নাও হতে পারেন। তবে দ্বি-মত পোষনের আগে বড় বিচারক "বিবেক" কে প্রশ্ন করে মন্তব্য প্রকাশ করেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×