somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের শেষ পরিনতী

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোবহান সাহেবের মনে হচ্ছে একটু পরেই তিনি মারা যাবেন। আজ তিন মাস হলো স্ট্রোক করে বিছানায় পরে আছেন। বয়স কিছুটা হয়েছে, তবে যাওয়ার বয়স হয়নি। আরও কিছুটা কাল থাকার খুব ইচ্ছা হচ্ছে তার। তার চেয়েও ঢের বেশি বয়স নিয়ে দিব্বি হেসে খেলে সুস্থ সুন্দরভাবে বেঁচে আছেন, তার বাড়ির সিকিউরিটি ইউনুস মিয়া।

মাঝে মাঝে ভাবেন, সোবহান সাহেব। অতিরিক্ত ভোগই আজ তার জীবনে নামিয়ে এনেছে এ দুর্ভোগ। দারিদ্র্যে মানুষ মরে না। মানুষ মরে অতিরিক্ত ভোগে। কোনো রকম হিসাব নিকাশ ছাড়া ভোগ বিলাসিতাই তার কাল হয়েছে।

অতি আশ্চর্যের বিষয়। সোবহান সাহেব মরতে বসেছেন, অথচ এ নিয়ে ছেলে সন্তান স্ত্রী কারওই কোনো উদ্বেগ নেই। উৎকণ্ঠা নেই। বিশাল বাড়িতে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সন্ধ্যায়ও টিভি চলছে। সিনেমা চলছে। গল্পগুজব হচ্ছে। আড্ডা চলছে। ভালোমন্দ রান্না চলছে। সবই তার কানে যাচ্ছে। বিছানায় পরে আছেন ঠিকই। কান তো আর বিছানায় পরে নেই!
তার এইভাবে পড়ে পড়ে বেঁচে থাকাটা যেন কারওই পছন্দ হচ্ছে না। তাকে আর প্রয়োজন নেই তাদের। জীবনের সমস্ত দেনা-পাওনা চুকে গেছে। এই যে তিনি চলে যাচ্ছেন, তাতে কারওই কোনো অসুবিধা নেই। বাড়ির জায়গায় বাড়ি। গাড়ির জায়গায় গাড়ি। ব্যাংক ব্যালেন্স সবই তো রইলো।

সোবহান সাহেবের মনে হতে লাগলো, একটা সময় এই পৃথিবীতে কেউ কারও নয়। সবাই কেমন যেন পর হয়ে যায়। একটা গান মনে পড়ে গেল তার- আপন আপন করিস যারে, সে তো আপন নয়.......। বার্ধক্যের আগেই অথর্ব হয়ে পড়ে আছেন বেচারা।

দুই পুত্রবধু শিক্ষিতা সুন্দরী এবং আধুনিক। বেশ বড় ঘরের মেয়ে। ছেলেদের এককালে বড় ঘর দেখে বিয়ে করিয়েছিলেন। আজ তারা ভদ্রতার খাতিরে সেজেগুজে দিনে একবার দুবার রুমে আসে, যেন হাসপাতালে ভিজিটিং আওয়ারস এ কোনো নিকটাত্মীয় রুগি দেখতে আসে। সব কিছুই কেমন যেন ভাসা ভাসা আর উড়ু উড়ু। কোনো কিছুতেই প্রাণ নাই।

কেউ কেউ বলাবলি করছে, এভাবে পড়ে পড়ে কষ্ট না পেয়ে চলে গেলেই ভালো হতো। যত তাড়াতাড়ি যাবে, ততই কষ্ট কম হবে। তার বেঁচে থাকার কষ্ট নিয়ে সবাই কতো বিচলিত এই সংসারে।

সোবহান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন। দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে মাঝে মাঝে। কতো কষ্ট আর পরিশ্রম করেই না এই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অথচ আজ সবাই তার যাবার প্রহর গুনছে বসে বসে। তার বেঁচে থাকার কষ্টটা লাগছে সবার বুকে।.......কার জন্য কাদের জন্য তিনি এই আলিশান বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স গড়ে তুলেছেন?? কার জন্য??..... কিছুই ভেবে পান না আজ তিনি।
একটা সময় সবাই দুরে সরে যায় সে হওক খুব কাছের কেউ। অবহেলা আর কষ্টে সোবহান সাহেবেরা একসময় পরপারে চলে যান। এটাই দুনিয়া। ভাল থাকুক সোবহান সাহেবেরা।

আরিফুল ইসলাম টিটু
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×