somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক খ  ত্রিমোহনী
ভাল থাকেন সব সময়।

মন খারাপ।।

৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন খারাপের সাথে আমার সম্পর্ক অনেক দিন ছিল। তাহমিনার সাথে প্রেমঘটিত কারণে মন খারাপ করে আমি একেবারে মরার মত হয়ে গিয়েছিলাম । দীর্ঘ দুই বছর এমনো দিন গেছে আমি রাস্তায়, ক্ষেতে, খামারে, ফুটপাতে দিনে রাতে শুয়ে থাকতাম।

আমার উপর সবার অনেক আশা ছিল। আশা ছিল খুব বড় হব ভাল কিছু করব। অনার্স শেষ মাস্টার্স করে কত কিছুইনা হব, বাবা মায়ের আশা পুরন করব, কত রকমের স্বপ্ন। সে আমি এতটাই ভেঙ্গে পড়েছিলাম যে দিনে রাতে হাউমাউ করে কেঁদে উঠতাম। আমার প্রানপ্রিয় মা এসে জড়িয়ে ধরত, অনেক অনেক বুঝাতো আমাকে । মা ছেলে এক সাথে অনেক কাঁদতাম। একবার ঠিক করেছিলাম সব ছেড়েছুরে অনেক দুরে চলে যাব, যেখানে কেউ আমাকে দেখবে না।

আর যে মানুষটার কারণে আমার এই অবস্থা হয়েছিল আমার একবন্ধু তাকে একদিন বলেছিল
- টিটু কেমন যেন পাগল পাগল হয়ে গেছে
সে উত্তর দিয়েছিল তাচ্ছিল্য নিয়ে, টিটকারি করে
- ও তো একটা গাধা।

আমার বন্ধু আমাকে ফোন দিয়ে এ কথা বলেছিল। এই " ও তো একটা গাধা " কথাটাই ছিল টার্নিং পয়েন্ট। পরিবারের সাপোর্টে বিশেষ করে আমার মা এর প্রচন্ড ভালবাসায় ভাল হয়ে সাহস খুজে পেলাম।

তার ঠিক তিন মাস পরের ঘটনা। ওই মেয়ে এই গাধা ছেলেটার হাতে পায়ে ধরে ফিরে আসতে চেয়েছিল। আর এ গাধা ছেলেটা মুচকি হেসে বলেছিল
- গাধা আমি ?
তারপর কয়েক দিন পর আমি বিয়ে করে ফেললাম ঝুমা নামক লক্ষী মেয়েটিকে ।। দেখিয়ে দিলাম তোমাকে ছাড়াও বেঁচে থাকতে পারি, বেঁচে থাকা যায়।। সেই থেকে আর পিছনে ফিরে তাকাইনি, চলে যাচ্ছে সুন্দর ভাবে আমার প্রিয়তমা বউ আর জমজ দুটো সন্তান ক আর খ কে নিয়ে।

আমি একটা কথা বলে রাখি,
আপনার একজন মা আছে যে নিজে না খেয়ে এক টুকরা মাংস আপনার জন্য রাখে।
আপনার একটা ভাই অথবা বোন আছে যার সব আবদারের ঠিকানা আপনি।
আপনার অনেকগুলো বন্ধু বা বান্ধবী আছে যাদের মুখের ডাক শুনলে আপনার ঘুম আসেনা ইচ্ছে করে ছুটে যেতে ।
তাহলে আপনার বাঁচার অনেক কারণ আছে।
মন খারাপকে দুরে সরিয়ে দিতে প্রিয়জনদের সাথে মন খুলে কথা বলুন বিশেষ করে যাদের মা আছেন ,দরকার হলে ডাক্তারের কাছে যান কিন্তু বেঁচে থাকেন। আর কয়েকটা দিন হলেও।

জীবন যদি আপনাকে মরে যাওয়ার বা হতাশ হবার ৫০ টা কারণ দেয় আপনি বরং মুচকি হেসে জীবন কে বেঁচে থাকার বা মন ভাল করার ১০০ টা কারণ দেখিয়ে দিন। দেখবেন জীবনটা কত সুন্দর ভাবে চলে যাচ্ছে বন্ধু বান্ধব সহ পরিবারের সবাইকে নিয়ে।। সুন্দর হওক আপনার জীবন।।

আরিফুল ইসলাম টিটু
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×