somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবহেলা

২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ আপনি আপনার প্রিয়জনটিকে অবহেলা করে ফোন দিলেন না || সে আজ রাতে না ঘুমিয়ে বালিশ ভেজালো || আপনি তাকে যতই ভালোবাসুন না কেন, তার এই কান্নায় আপনি এক ধরণের ভালো লাগা অনুভব করবেন বা করেছেন || পরের দিনও আপনি তাই করবেন বা করেছেন।। আবারও সেই অবহেলা ||
এবারও খোঁজ নিয়ে জানতে পারলেন বা পারবেন আপনার প্রিয়জন চোখের পানি ঝরাতে ব্যস্ত || আপনি ভাববেন বা ভাবছেন, " বাহ ভালইতো ! সে তো আমাকে খুব ভালোবাসে || " আপনার ভেতরে অদ্ভুত এক ধরণের অনুভূতি হবে, বেশ ভালোও লাগে বা লাগবে || আপনি ভাবেন বা ভাববেন, "এভাবে যতই অবহেলা করব, সে আমাকে ততই বেশি বেশি ভালোবাসবে || " সময় যেতে লাগল -- আস্তে আস্তে আপনি আরোও বেশি অবহেলা করা শুরু করলেন বা করবেন ||

এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারলেন বা জানতে পারবেন আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে মগ্ন || তাঁর চোখে আর পানি নেই || তখন বুকের বাম পাশটা চিনচিনিয়ে উঠবে আপনার ||
নিজেই নিজেকে প্রশ্ন করবেন তখন, "একি ! আজ সে কাঁদলো না কেন ? সে কি আমাকে আর ভালোবাসে না ?"

আপনি নিজেও জানেননা আপনার সেই অবহেলা আপনাকে তার কাছ থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেছে || আপনার অবহেলায় সে আর কখনোই কাঁদেনা বা কাঁদবে না || সে হাসবে বা হাসা শুরু করেছে || আপনার ভালোবাসায় সে যেমন হাসে বা হাসবে, তেমনি আপনার অবহেলাকেও হাসিমুখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঘুমিয়ে পড়েছে বা পড়বে || অবহেলা দিয়ে কখনও ভালোবাসা অর্জন করা যায় না || যেটা করা যায়, তা হল সম্পর্কের মাঝে একটি নিখুঁত ছেদ || ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়েই ||

অবহেলা বড়ই খারাপ জিনিস || শুধু মানুষ কেনো কেউই এটি সহ্য করতে পারে না || বাড়ির উঠানে সারা দিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে মাথা ঘেঁষানোর জন্য দিনভর অপেক্ষা করে, সেটিকে একবার অবহেলা করে দেখুন -- দেখবেন, দুইদিন পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার উঠান থেকে ||

শত জনমের ভালোবাসাকে নিমিষেই নিঃশেষ করতে আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট || আপনার প্রিয়তমা আর আপনার শত অবহেলাতেও কাঁদেনা বা কাঁদবে না ||

একাকীত্বকে যে একবার ভালোবেসে ফেলে সে কখনো কাঁদে না || দিনশেষে, আপনি আপনার আগের মানুষটিকে খুঁজবেন || কিন্তু সে তখন একাকীত্বকে আলিঙ্গন করে মুখে এক চিমটি হাসির রেখা টেনে গভীর ঘুমে ব্যস্ত............

বিঃ দ্রঃ -- প্রিয়জনটা যে কেউ হতে পারে || পড়ার সময় আপনি আপনার সেই প্রিয়জন এর সাথে মিলিয়ে নিবেন আশা করি ||

আরিফুল ইসলাম টিটু
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×