জেনে নেয়া যাক রোজাকালীন সময়ে ঔষধ গ্রহন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদিঃ
***যে সব কারনে রোজা ভংগ হয় নাঃ
১.চোখের অথবা কানের ড্রপ ব্যবহার করলে।
২.শক্তিবর্ধক নয় এমন সাপোজিটরী( যেমন জ্বরের জন্য যেটা দেয়া হয়) ব্যবহার করলে।
৩.নাকের ড্রপ যদি অল্প হয় এবং জানা থাকে যে তা গলায় পৌছবে না,তবে তা ব্যবহার
করা যাবে।
৪.ডায়াবেটিসের রোগী জরুরী কারনে রোজা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ইন্সুলিন
নিতে পারবে।
৫.মিসওয়াক,টুথব্রাশ,বা পেষ্ট ব্যবহার অথবা দাত ফিলিং করা বৈধ।
৬.দেহের কোন অংশে ক্যাথেটার কিংবা ক্যামেরা প্রবেশ করানো বৈধ,যদিও বা তা মুখ
দিয়ে প্রবেশ করানো হয়।
৭.জ্বিহবার নিচে রাখা হয়এমন বক্ষব্যাধির ঔষধের কোন অংশ গিলে না ফেললে তা মুখে
রাখা সাওম ভংগকারী নয়।
৮.সাধারনত গ্যাসীয় ইনহেলার দ্বারা সাওম ভংগ হয় না।
৯.অক্সিজেন গ্রহন সাওম ভংগ করে না।
১০.কিডনী ডায়ালাইসিসের সময় যদি শুধু রক্তকে পরিস্কার করা হয় এবং এতে
শক্তিবর্ধক দ্রব্য কিংবা নতুন রক্ত যোগ করা না হয়,তবে সাওম ভংগ হবে না।
***যে সব কারনে রোজা ভংগ হয়ঃ
১.রক্তগ্রহন সাওম ভংগ করে ।
২.ক্যাপসুলচূর্ন কারী ইনহেলার সাওম ভংগকারী।
৩.নেবুলাইজার ব্যবহারে সাওম ভংগ হবে।
আল্লাহতালা আমাদের জন্য এমন কোন জিনিস চাপিয়ে দেননি, যা আমাদের সাধ্যের
বাইরে।এ প্রসংগে পবিত্র কুরআনে বলা হয়েছেঃ
আল্লাহ তোমাদের সহজতা চান এবং কাঠিন্য চান না। (বাকারাঃ১৮৫)
উপরোক্ত ব্যাপারগুলো মাথায় রেখে,আল্লাহ আমদের প্রতিটি রোজা পরিপূর্ন ভাবে পালন
করার তাওফীক দান করুন ।
আমীন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




