somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীনীতির পক্ষে ইসলামের অবস্থান মধ্যযুগীয় ? নাকি নারীর জন্যে সবচাইতে সম্মানীয় ?

১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসূলুল্লাহ (সা: ) বলেছেন:
" হে আল্লাহ! আমি দু'ধরনের দূর্বলদের অধিকার রক্ষার জন্য মানুষের সাথে যুদ্ধ করবো। (তারা হলো): এতিম এবং নারী। [আহমাদ,ইব্‌ন মাজাহ,ইমাম নাবাওয়ী এটিকে সাহীহ সাব্যস্ত করেছেন।]

...আলহামদুলিল্লাহ এই হাদীসটুকু দ্বারাই নারীদের প্রতি ইসলামের পয়েন্টস অব ভিউ ক্লিয়ার হয়ে যায়।ইসলাম একটি মধ্যযুগীয় ধর্ম হলেও নারীবাদীরা যে আন্দোলনের প্রাক্কাল, বেগম রোকেয়ার আমল থেকে গুনতে শিখেছেন,অপ্রিয় হলেও সত্য সেটা তখন থেকে নয়, বরং ১৪০০ বছর আগে ,সেই মধ্যযুগে এর গোড়াপত্তন ঘটিয়েছিলেন সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহম্মদ (সাঃ) !

অচেনা অজানা এক ইয়াহূদী কন্যা , সাফিয়াকে বিয়ে করে , উম্মুল মু'মিনীন এর মত সম্মানিত আসনে অধিষ্টিত করেছিলেন প্রিয়নবী মুহাম্মদ (সাঃ)।তাও আমরা ইসলাম কে বর্বর বলি।

যুদ্ধের ময়দানে যেতে উদ্যত হওয়া বরেন্য সাহাবীকে থামিয়ে দিয়ে রাসূল (সাঃ) বলেছিলেন, "তোমার ঘরে তোমার মা রয়েছে।তাকে সাহায্য কর।এটাই তোমার জিহাদ" আমরা তারপরেও নারীদের ব্যাপারে ইসলামের মাইণ্ডসেট নিয়ে প্রশ্ন তুলি।
আরেকটা হাদীসে এসেছে, যে ব্যক্তির তিনটি মেয়ে সন্তান রয়েছে, এবং তিনি তাদের উত্তম ভরনপোষন এবং পর্যাপ্ত দীনি শিক্ষা নিশ্চিত করে উত্তম স্থানে তাদের বিবাহ নিশ্চিত করবেন, তার জন্য রয়েছে জান্নাত।

তারপরেও ইসলাম নিয়ে আমাদের এত এত সমস্যা,এত এত সংশয়,এত এত সন্দেহ!
আসলে নারীবাদের অন্তর্জালে ইসলামফোবিয়া নামক একটা বিষফোড়াকে তীলে তীলে বড় করে তুলছি আমরা। একান্তই ধর্ম বিদ্বেষ থেকে তোলা এসব প্রশ্ন, সংশয়, সন্দেহ !
গত কয়েকদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ওয়েষ্টার্ন একটা মেয়েকে হিজাব পড়া অবস্থায় এবং পরে তাদের নিজস্ব ড্রেসকোডের মধ্যে রাস্তায় চলতে দেয়া হয়। এবং দুইটা ফেইস ই, পাশে থাকা অন্য এক ভদ্রলোক গোপনে ভিডিও করতে থাকে। ইসলামিক,এবং ওয়েষ্টার্ন দুটি ফেইসেই মহিলাটিকে নিউ ইয়র্কের রাস্তায় চার ঘন্টার মত হাটানো হয় এবং সেটা ক্যামেরাবন্দী করা হয়।

অবাক লাগা ব্যাপার হচ্ছে এইখানে যে, হিজাব ছাড়া ওয়েষ্টার্ণ ড্রেসকোডে মহিলাটিকে এমন সব আপত্তিকর কথাবার্তার মধ্যে দিয়ে যেতে হয় যেটা, তার ব্যাক্তিত্বকে প্রশ্নবিদ্ধ তো করেই, এবং একজন সজ্জন মুসলিম নারী এর স্বীকার হলে সম্ভবত, নিজের বেচে থাকা নয়ে সংশয়ে পড়ে যেতেন।

অন্যদিকে সেই নিউইয়র্কের রাস্তায়ই,হিজাব পরিহিত অবস্থায় তিনি দিব্যি চলাফেরা করেন, তাকে উদ্দেশ্যকরে কেউ টু শব্দটি পর্যন্ত করে নি !
পার্থক্য টা এখানেই!

যে নারী সম্মান ডিসার্ভ করেন, তার জন্যে সম্ভবত উপরের কয়েকটি ঘটনাই ঘটনাই যথেষ্ট বলে মনে করি।

আর তার পরেও যিনি ইসলামকে ব্যাকডেটেড বলে এড়িয়ে যেতে চান,
নারীর মর্যাদার ব্যাপারে ইসলামের থট কে ইলজিক্যাল প্রমাণ করতে চান,
তাদের জন্যে করুনা ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা বোকামী ।

আপনারা ভাল থাকুন ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৫২
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×