
আকাশটা এখন ঘোর কালচে লাল,
সাস্বত নীল রংটা সে হারিয়ে ফেলেছে; এখন যে ঘোর কলিকাল।
অকপটে ফুটে চলে মিথ্যার বুলি সবার মুখে,
এ নিয়ে একটুও অনুতাপ নেই কারো বুকে।
আকাশটা এখন ভরে গেছে ঘোর কালো ধোঁয়ায়;
সেই চিরন্তন সুখ-আবেশ এখন আর খুঁজে পাওয়া যায় না প্রেমিকার ছোঁয়ায়।
বিশ্বাসঘাতকতার বিষে পূর্ণ হয়েছে আমাদের শরীরের প্রতিটা রন্ধ,
সততার নেই কোনো নাম-গন্ধ।
তবুও আমি স্বপ্ন দেখি,
মনের অতল গহ্বরে দুর্নীতি-মুক্ত সমাজের ছবি আমি আঁকি।
শহরের কংক্রীটের জঙ্গলে নিজের স্বত্বাটা যেন কখন কিভাবে হারিয়ে ফেলেছি আমি,
তবুও শহর থেকে বহু দূরে,দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তরে,নিজের অস্তিত্ব এখনও খুঁজে পাই।
যখন ধানক্ষেতের উপর বিস্তৃত নীল আকাশের বুকে,পাখিদের উড়তে দেখি,
মুক্তি পাবার আশা আবার দেয় উঁকি।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




