
আমার অন্তহীন প্রতীক্ষার হল শেষ,
এই তো ছিলাম বেশ।
কিন্তু এবার সময় হয়েছে যাবার;
ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে সব এবার।
এতদিন তো হল হাত গুটিয়ে বসে থাকা;
ডাইরির পাতাগুলো প্রেমিকাকে নিয়ে লিখে ভরানো।
নাহ! আর সময় নেই এগুলোর জন্য;
লক্ষ্যটা এখন সম্পূর্ণ ভিন্ন।
আর হয়ত দেখা হবে না তার সাথে;
আর হয়ত ঠোঁট রাখা হবে না তার ঠোঁটে,
তাই সুখটান সিগারেটে।
হবে এবার চলে যেতে।
সময় হয়েছে দেশের অনাহার-বিদ্ধ মানুষ গুলোর পাশে দাঁড়াবার,
জীবনের নিশ্চয়তা ছেড়ে 'চে' -এর পথে পাড়ি দেবার।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




