
সত্যিই কি তোকে ভালবাসি?
ভালোবাসার মানে কি আমি বুঝি?
নাহ!অত-শত আমি জানি না,
তুইও যে আমার জন্য পাগল হয়েছিস তাও মনে হয় না।
তবু কেন জানি মনে হয় তোকে ভালোবাসি।
মাঝে মাঝে কেন যে চোখের সামনে ভেসে ওঠে তোর হাসি?
নাহ!অত-শত ভেবে করবো কী?
তার থেকে এই একা একাই বেশ আছি।
যেদিন বুঝেছি তুই এড়িয়ে চলতে চাস আমাকে,
সেদিন থেকে আমিও আর দেখা দিই না তোকে।
তাও তোকে একবার শেষবারের মত দেখার ইচ্ছা জাগে কেন কত!
কেন যে স্বপ্নে তোকে দেখি ঘন ঘন এত!
আমার এই অদ্ভুত রোগটা কী তা হয়ত জানি;
হয়ত তোকে সত্যিই ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

