somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিমিটিভ এনোনিমাস !

১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুকনো পাতা মাড়ানোর মচ মচ শব্দ হচ্ছে । আমি মুখ উঁচিয়ে এদিক ওদিক তাকালাম । কই ! মানুষটা এখনো আসেনা কেন ! এতক্ষন তোঁ লাগার কথা না । টেনশনে কেমন বমি বমি লাগছে । আচ্ছা , ওকে নিয়ে আমার এতো ভয় কেন ? আমি কি ওকে ভালবাসি ? ধুর কি সব ছাইপাঁশ ভাবি , তা কি করে হবে ! অন্য কিছু নিশ্চয়ই । কিন্তু , ওকি আমাকে ভালোবাসে ? ছিঃ ! আমার মাথাই গেছে আজ ।

গাছের বাঁকলের তৈরি চটি জোড়া এক পাশে পরে পরে রোদে শুকাচ্ছে । এপাশে বন অনেকটা হালকা । বড় বড় কয়েকটা পাইন গাছ এক সারিতে দাড়িয়ে আছে । সারির শেষ মাথায় একটা মেপল গাছ । গাছের ডালে সাদা কি একটা যেন ঝুলে আছে । কাছে যেতেই বুঝলাম ,একটা ছেড়া গেঞ্জি , এটা ওর ! গেঞ্জিটা আলতো করে ছুয়ে দিলাম। ঘামের বিদঘুটে গন্ধে দম নেয়া দায় । কিন্তু কি আশ্চর্য , আজ ঘামের গব্ধ ও কেমন যেন অদ্ভুত ভালো লাগায় আমাকে অবশ করে দিলো । হেঁটে হেঁটে ট্রিহাউজের দিকে এগিয়ে গেলাম । আমাদের ট্রিহাউজ শক্ত-পোক্ত একটা ওক গাছের ডালে ।রশি বেয়ে উপরে উঠে এলাম । মৃদু বাতাস বইছে বাইরে । তুলা গাছের একটা ভাঙ্গা কাণ্ডে মাথা রেখে শুয়ে পরলাম । মানুষটা পাশে থাকলে এতো ভালো লাগে কেন , কে জানে ! ওর আসতে হয়ত আরও দেরি হবে । ইশ , একটু তাড়াতাড়ি করে আসতে পারেনা ? নিশ্চয়ই আঙ্গুর , জব আর কলার খোজে এগাছ থেকে ও গাছে ঘুরে বেরুচ্ছে । ভর দুপুরে প্রতিদিনকার মত ফিরেই হয়ত ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পরবে । মানুষটার কপালের বিন্দু বিন্দু ঘাম গুলো গাল বেয়ে একে বেকে নেমে যাবে সবুজ ঘাসের গভীরে । কতদিন ভাবি ওর কপালের ঘাম গুলো আমার ছিন্ন - জীর্ণ কাপড়টা দিয়ে মুছে দিব । কিন্তু ভয় হয় । পাছে যদি কিছু মনে করে !ধুর ! যা হবার হবে আজ ওর কপাল আমি ছুব ই ।আমাদের ছোট কুটিরে সভ্যতার একটাই নিদর্শন - বহু পুরনো আমলের একটা গিটার । বিকেলে গাছেরগুড়িতে ঠেসান দিয়ে ও যখন ক্লদ দেবুসির সুর ভাজে , তখন আমার শরীরের শিরায় শিরায় কেমন যেন একটা শিহরণ উঠে । মানুষটা এতো করুন সুর তুলে কেন ? ওর মনে কি খুব দুঃখ !ইশ আমি যদি পারতাম ওর সব কষ্ট গুলো ভুলিয়ে দিতে ! রাতে খাওয়ার সময় ওকে খানিকের জন্য কাছে পাই । নির্লিপ্তের মত খেয়ে যায় । এক বার আমার দিকে তাকালে কি খুব ক্ষতি হয়ে যাবে ? নাহ । সে তাকাবে না । এতো রাগ লাগে , মাঝে মাঝে মনে হয় ওকে ধরে ____ । ইয়াহ আল্লাহ , কি অসভ্য হয়ে গেছি এই কটা দিনে ! ও জানলে কি ভাববে ! ছিঃ !রাতে ঘুমানোর আগে একবার মাথা নিচু করে বলবে , সব ঠিক আছে ? আমি হয়ত কিছু বলব কিন্তু ও উত্তর না শুনেই চলে যাবে । ইচ্ছে হয় বলি , একটা গান গাও না , প্রাচীন পৃথিবীর গান । প্রাচীন পৃথিবীতে নাকি হাসন রাজা নামে এক গীতিকার ছিল । তাঁর একটা সুন্দর গান আমি জানি । চাঁদ উঠলেই বির বির করে গাই , ইশ ও যদি আমার সাথে গাইত , খুব কি ক্ষতি হত ?

খুক খুক করে কাশির শব্দে নিচের দিকে তাকালাম । মানুষটা দাড়িয়ে আছে । শূন্য হাত । ভরসা হারানো অসহায় দৃষ্টি । আজ কি ও কিছু পায়নি ? আমি মানুষটার সামনে দাঁড়ালাম । ওর হাত দুটো থেমে থেমে কেপে উঠছে । আজ সারাদিন আমাকে না খেয়ে থাকতে হবে , এই চিন্তাই কি ওকে এতো অস্থির করে রেখেছে ? মানুষটা এমন কেন ? উফ ! আচ্ছা , আজই ওর কপালের বিন্দু বিন্দু ঘাম গুলো মুছে দিলে কেমন হয় ? তাঁর সাথে ওকে জড়িয়ে ধরে বললাম , ভয় পাও কেন ! আমি আছি তোঁ । এই যে তোমার পাশে ।আমার চোখ ঝাপসা হয়ে আসছে । এতো কান্না পাচ্ছে কেন !
__ তিশা নামের মেয়েটা হু হু করে কাঁদছে । আর ইবু নামের ছেলেটা গভীর মুগ্ধতা নিয়ে সেই কান্না দেখছে !

আমাজানের গহিনে টিকে থাকা পৃথিবীর শেষ দুই মানব মানবি এখনো জানেনা , তাঁরা দু' জন দু' জনকে ভালোবাসে !
_____ ( ২১১৪ সালে মঙ্গলের উপগ্রহ ডিমসে বসে ১০০ বছর আগের প্রাচীন এক পুথি থেকে এই গল্পটি সংগ্রহ করেছেন লেখক ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×