somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় নরেন্দ্র মোদি

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার এই সময়ে জন্মগ্রহণ ও বেঁচে থাকার অন্যতম সার্থকতা হলো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মহান রাজনৈতিক নেতা নরেন্দ্র ভাই মোদিকে জীবদ্দশায় দেখতে পাওয়া। তাঁকে জানা। তাঁর বহু সাক্ষাৎকার, ভাষণ, তাঁকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে পক্ষ বিপক্ষের আলোচনা, যুক্তিতর্ক দেখেছি। এক অর্থে নিজেকে ছোটখাটো একজন মোদি গবেষক বলেও দাবি করতে পারি। হে হে হে। আর আমি পেয়েছি যে, তিনি দেবতুল্য মানুষ। তিনি অনন্য। তিনি বিস্ময়কর। আমি তাঁর প্রখর ব্যক্তিত্ব, সততা, বুদ্ধিমত্তা, কর্মকুশলতার একজন প্রথম সারির ভক্ত, অনুরাগী। আমার সবচেয়ে প্রিয় নেতা তিনি। প্রিয় ব্যক্তিত্বও তিনি। শুরুতেই যেমন বলেছি, এই মানবজীবনেরই অন্যতম অর্জন হলো, তাকে জীবদ্দশায় দেখে যাওয়া। সত্যি, এ এক দারুণ অভিজ্ঞতা। তাঁকে দেখলেই প্রাণ ভরে ওঠে। সাক্ষাত ঈশ্বর যেন মানব রূপ ধরে তাঁর মাঝে বিচরণ করছেন এ মর্ত্যলোকে। তিনি অসীম। কিংবদন্তিদেরও কিংবদন্তি তিনি। তিনি একজনই। তিনি প্রিয় নরেন্দ্র দামোদর দাস মোদি।
কয়েকবছর আগে একবার টিভির এক অনুষ্ঠানে মোদির পরিবার ও আপনজনদের দেখানো হচ্ছিলো। সেখানে এক পর্যায়ে তাঁর এক ভাইকে দেখলাম। তার ঘর। সাধারণ মধ্যবিত্ব পরিবার। বহু ব্যবহারে জীর্ণ সোফাসেট, খাট ও আরও দুয়েকটি আসবাবপত্র। রঙওঠা দেয়ালের পলেস্তারা খসে গিয়েছে দুয়েক জায়গায়। ভদ্রলোককে নরেন্দ্র মোদি’র সম্পর্কে বলতে বলা হয়েছিলো। দেখলাম যে, বলতে গিয়ে বারবার অভিমানী শিশুর মতো ঠোঁট বাঁকিয়ে কেঁদে উঠছে। কথা জড়িয়ে যাচ্ছে। কিছুতেই শেষ করতে পারছে না। আসলে ভদ্রলোক দারুণ লজ্জা পাচ্ছিলো। অতো বড়ো বিশ্ব পরাশক্তি, গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সহোদর, অথচ তার সেই ছোট্ট ঘরের মধ্যে একসঙ্গে পাঁচ ছ’জন মানুষের অবস্থানের মতো জায়গা অব্দি নেই! ভদ্রলোকের সেই সাক্ষাৎকার দেখতে গিয়ে আমার নিজেরও চোখ ভিজে এসেছিলো। আমি লিখে দিতে পারি যে, নরেদ্র মোদি তাঁর দীর্ঘ সফল রাজনৈতিক জীবনে যদি একটি দূর্নীতি একটি অসাধুতা করে থাকে, তবে সেটা হলো, তাঁর সেই আপন মায়ের পেটের ভাইকে সেদিনের তার সেই ছাপোষা অসহায় মধ্যবিত্বের লজ্জা থেকে বাঁচানো। ব্যাপারটা আদতে চুটকী বাজানোর মতো সহজ ছিলো তাঁর জন্য। কিন্তু তিনি তা করেননি। তিনি করতে পারেন না। কারণ তিনি নরেন্দ্র মোদি। আমি তাঁর মা, বাকি ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখেছি, সবাই বড্ড সাধারণ, একেবারে মাটি ঘেঁষা কোমলপ্রাণ মানুষ। বিরাট পরিবার আত্মীয়স্বজনদের কেউই জীবনের কোনও পর্যায়ে, গুজরাটের মূখ্যমন্ত্রীত্ব থেকে শুরু করে আজকের এই ভারত দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নরেন্দ্র ভাই মোদি’র কাছ থেকে কণা পরিমাণও কোনও সুবিধা পাননি, এ আমি হলফ করে বলে দিতে পারি। কারণ তিনি নরেন্দ্র দামোদর দাস মোদি। তিনি ঈশ্বরের মহামূল্যবান উপহার পৃথিবীতে। মানবসভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আশীর্বাদ। আমার তাঁকে নিয়ে অনেক কিছু বলার আছে। বলতে চাই। আমি তাঁর দারুণ গুণমুগ্ধ, অনুরাগী একজন। এরকম একজন মহান নেতাকে নিয়ে দু’লাইন লিখতে পেরেও ভীষণ গৌরব হচ্ছে। ভালো কিছু করতে পারছি জীবনে।

(চলবে)
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৫
১৫টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×