সেই শুক্রবার শহরে সাকরাইন উৎসব ছিলো
০১ লা এপ্রিল, ২০২২ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনক্ষণ মনে নেই। শিল্পকলা একাডেমির চিলেকোঠায় এক শুক্রবার সকালবেলা। ঠাঠা রৌদ্রের দিন। পাশের নাট্যশালায় একবার গায়িকা ফাতেমা তুজ জোহরাকে দেখেছিলাম। দারুণ সেজেছিলো। ইচ্ছে ছিলো মাকে বলবো। বলবো যে, তোমার কাছাকাছি বয়স। অথচ দেখো প্রসাধনের ব্যবহার রঙিন শাড়িতে ঢেড় তরুণ দেখাচ্ছিলো। বহু আগে পড়া আইজাক বাশেভিস সিঙ্গারের গল্প মনে পড়েছিলো। অচিন সমুদ্রতীর। নীল রাত। জোৎস্নাস্নানে উদ্দাম নরনারী। নাহ, বাকিটা উহ্যই থাক। হে হে হে। (কিন্তু বলা হয়নি।) আরে কোথায় এসেছি সেই শুক্রবার নিয়ে লিখতে লিখতে! ছিলাম শিল্পকলা একাডেমির চিলেকোঠায়। ছিলাম তোমাতে। অতো পুঙ্খানুপুঙ্খ মনে নেই। তোমার নাকে কি নথ ছিলো? ইশ সেভাবে দেখাও হয়নি! হঠাৎ হাজারো ঘুড়ি উড়তে লাগলো আকাশে। নানান রঙ আকৃতি। বাহারি নকশা। একটা চিলের মতো বিরাট ডানাওয়ালা। একটা অবিকল রুই মাছের মতো, লম্বা লেজযুক্ত। আরেকটা হাসির ইমোজি আঁকা, হলুদ। এরকম অজস্র। আমার কাঁধে কোমল শ্বাস রেখে প্রশ্ন করেছিলে, ‘খুব গরম পড়েছে তাই না?’ বলেছিলাম, ‘উহু কথা নয়। দেখো ঘুড়িতে ঘুড়িতে সয়লাব আকাশ। আজ নিশ্চয়ই সাকরাইন উৎসব শহরে। আজ সাকরাইন উৎসব!’
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন