
কতো নাম তোমার
যতোবার পরিচিত হই
তুমি ভিন্ন ভিন্ন নাম বলো
বদলে ফেলো চোখের রঙও
ইতিপূর্বে যতোবার কথা হয়েছিলো!
এটা আজ অভ্যাসে পরিণত হয়েছে
আজ কোনও বৈচিত্র্য অভিনবত্ব পাই না;
আরও যতোবার আমরা পরিচিত হবো
তুমি নতুন নাম বলবে
অন্য কোনও রঙ দেখবো তোমার চোখে।
কিন্তু এবার আমি বৈচিত্র চাই, তীব্রভাবে চাই
মুক্তি চাই এ গতানুগতিকতা থেকে;
আছো কেউ
আগের নামের
অপরিবর্তিত চোখের রঙ
ঠিক যেমন দেখেছিলাম শেষবার?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

