
কস্মিনকালেও ভাবিনি, প্রিয় ব্লগের এতো দুর্দিন হবে যে এভাবে লিখবো। কিন্তু বাস্তবতা তাই দাঁড়িয়েছে। জঙ্গি মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে ব্লগ ক্রমশ! (ইতোমধ্যেই গেছে অনেকটা।) অথচ বাংলাদেশের ব্লগ বিশ্বজুড়ে সমাদৃত ছিলো শুভবুদ্ধি, মুক্তবুদ্ধি, আধুনিকতা, শিল্প-সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি চর্চার জন্য; উন্নত আধুনিক মুক্তচিন্তার শ্রেষ্ঠ মানুষদের বিচরণ ক্ষেত্র হিসেবে। হায়, আজ জঙ্গি মৌলবাদী কট্টরপন্থীদের উদ্দাম নৃত্যে অতিশয় নাজুক, বেসামাল অবস্থা! একজন দেখলাম, বিভিন্ন লেখায় মন্তব্যে গর্বভরে বলে বেড়াচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য ছিলো। বিভিন্ন মিশনে স্বশরীরে অংশ নিয়েছে। এরকম একটা দুটো নয় বেশ ক’টা জঙ্গি কট্টরপন্থী নির্বিরোধ দাপিয়ে বেড়াচ্ছে ব্লগে। কথাবার্তায়ই পরিষ্কার—জঙ্গি। চিন্তাভাবনা মনমানসিকতায় তো বটেই, কয়েকটা আছে রীতিমতো ট্রেনিংপ্রাপ্ত। বিভিন্ন প্রোগ্রামেও অংশ নিয়ে থাকবে। কি ভয়ঙ্কর! দেখা যাবে, ব্লগার হত্যাতেও জড়িত!
শীঘ্রই জঙ্গি মুক্ত হবে ব্লগ—এ আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি এই বিষয়ে জনা আপুর দৃষ্টি আকর্ষণ করছি। আপনার বর্তমান শারীরিক অবস্থা জানি না। আশা করি চিকিৎসা চলমান। ভালো আছেন। এ লেখা চোখে পড়লে এদিকে একটু নজর দিবেন—এই প্রত্যাশা। ব্লগের পাশাপাশি দেশেরও ভয়ানক দুর্দিন যাচ্ছে। এই মাটির সন্তান আমরা। আমাদের এখানেই থাকতে হবে, বাঁচতে হবে। এখানেই একদিন সমাপ্ত হতে হবে। আমাদের আজ অস্তিত্বের লড়াই এটা। চলমান। দেখেন, যা ভালো বোঝেন। এ সময় আপনার শারীরিক অবস্থা বিবেচনায় কথা বাড়ালাম না। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

