
সেই চকচকে গ্রাফিতি মনে পড়ে। সদ্য এঁকে গিয়েছিলো। স্কুলগামী বালক-বালিকা। ঘাশ-ফুল-পাতা। অ-আ-ই-ঈ। লাল সূর্যের নিচে বেলাবেলি পাখির ঝাঁক ফিরছে কুলায়। নতুনবাজার, একশো ফিট রোড, নুরের চালা।
তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, বুঝিয়ে বলো, কোনও সম্পর্ক এভাবে শেষ হতে পারে না। অপসৃয়মান অপরাহ্ন—সখা প্রাণের, তাকে বলো ফাগুন আসন্ন। সে কি পায় না বাহারি ফুলেদের ঘ্রাণ!
সারা দেয়ালজুড়ে স্বপ্নীল গ্রাফিতি। রৌদ্রের ঝিকমিকি। বিস্তীর্ণ মাঠজুড়ে লালিমার সুবিস্তার।
তার সাথে কথা বলো আকাশ। তাকে গান গেয়ে শোনাও বুলবুলি। বন্ধু বৃক্ষরাজি, অপরাহ্নের লালিমা!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


