somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্ট্রেলিয়ায় মিনিষ্টার এওয়ার্ড পেলো বাঙালী মেয়ে সারা হোসেন

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শিক্ষা মন্ত্রণালয়ের মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছে অস্ট্রেলিয়ায় জন্ম্ নেয়া বাঙালী মেয়ে সারা হোসেন।
বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার এপিং শাখার এবং সিডনির মেইনষ্ট্রীম এপিং ওয়েস্ট পাবলিক স্কুলের ছাত্রী সারা হোসেনের জন্ম এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়াতেই।
অস্ট্রেলিয়ায় বাঙালিদের বাসস্থান গড়ার প্রায় পঞ্চাশ বছর হতে চললো। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আনোয়ার আকাশ এর নিবিড় তত্বাবধানে তিনটি কেন্দ্রে চলছে বাংলা ভাষার শিক্ষা বিস্তার। ভাষা শিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় এটিই সবচেয়ে সম্মানজনক পুরস্কার।
গত সাত বছর ধরে সারা হোসেন ‘বাংলা একাডেমি অস্ট্রেলিয়া’র বাংলা স্কুলে বাংলা লিখতে, পড়তে ও বলতে শিখেছে। যখন সারা কথা বলতে শিখেছে তখন থেকেই ওর বাংলায় হাতে খড়ি।
এছাড়া এবার বাংলায় অপর তিন বাঙালি সন্তান ‘কমেন্ডেড’ ও ‘হাইলি কমেন্ডেড’ পুরস্কার পেয়েছে। এরাও বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার ভিন্ন ভিন্ন স্কুল শাখার ছাত্র-ছাত্রী।
এরা হল বাংলা একাডেমির ব্ল্যাকটাউন শাখার ছাত্রী ‘বলকাম হিলস্ হাই স্কুলের শতাব্দী রাশেদ এবং লাকেম্বা শাখার ছাত্র ‘ওয়াইলী পার্ক পাবলিক স্কুলের এ এস এম শাহরিয়ার ইফতি। তারা দুজনই পেয়েছে কমেন্ডেড এওয়ার্ড।
অপরদিকে হাইলি কমেন্ডেড এওয়ার্ড পেয়েছে একাডেমির এপিং শাখার ছাত্রী ‘হরন্সবি গার্লস হাই স্কুলের আশা হোসেন।
ভাষা শিক্ষায় সার্বিকভাবে এগিয়ে আছে এমন দশজনকে প্রতিবছর ‘মিনিস্টার এওয়ার্ড’ প্রদান করে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী এ পুরস্কার প্রদান করেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্যার জন ক্ল্যানসি মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর এ আসর বসেছিল।
এ বছর ৬০টি সম্প্রদায়ের ভাষার মধ্যে ৩০ হাজার ছাত্রছাত্রীর সঙ্গে প্রতিযোগিতা করে প্রথম দশজনের মধ্যে ঠাঁই পায় সারা।
বাংলা ভাষা ছাড়াও অন্য যে নয়টি ভাষা ২০১৩ সালের জন্য মিনিস্টার অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো হল: আর্মেনিয়ান, সিংহলি, তামিল, পর্তুগিজ, চিনা, জাপানি, কোরিয়ান, উক্রাইনিয়ান ও পোলিশ।

বাংলা ভাষার বিস্তারে অস্ট্রেলিয়ায় বাঙালিরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলা একাডেমি সব চাইতে বেশী সংখ্যক স্কুল নিয়ে এগিয়ে আছে। এপিং, ব্ল্যাকটাউন ও লাকেম্বাতে একাডেমি’র বাংলা স্কুল গুলোতে নিয়মত ক্লাস চলছে। ২০০৬ এ বাংলা একাডেমি প্রথম বাংলা ভাষার স্কুলের গোড়া পত্তন করে। সংগীত, আবৃত্তি, নাটক, পাঠচক্র, বিতক, উপস্থিত বক্তৃতা সহ নানাবিধ শিক্ষা নিয়ে বাংলা একাডেমির কেন্দ্র গুলো কাজ করছে। লাকেম্বা কেন্দ্রে এ সপ্তাহে শুরু হচ্ছে গানের ক্লাস। ক্লাসিকাল, রবীন্দ্র ও নজরুল সংগীত শেখানো হবে এখানে। আগ্রহীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
বাংলা একাডেমি কতৃর্পক্ষ ও শিক্ষকদের জন্য বিষয়টি সম্মানজনক ও আনন্দের। পরিচালক আনোয়ার আকাশ বললেন সবার মিলিত চেষ্টাতেই এ পুরস্কার পেয়েছি। এর যা কিছু আনন্দ ভাগ করে নিতে চাই বৃহত্তর কমিউনিটির বাংলা ভাষার মানুষদের সাথে। একাডেমি’র সৈয়দা নাজনীন হায়দার, রিজওয়ানা আলী, শারমিন সফিউদ্দিন, তাবাসসুম মাহযাবিন, প্রভাংশু অরহন্ত্, অনিন্দিতা আহমেদ, ইসরাত আরা, মাহমুদা আখতার সহ অন্যান্য সকল শিক্ষক বৃন্দের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রাপ্তি।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে সবচেয়ে বেশি বাঙালির বসবাস। এছাড়া মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিসবেন, পার্থ, এডিলেড, তাসমানিয়া ও ডারউইনে বাঙালির বসবাস রয়েছে।
অভিভাবকদের উৎসাহী করার জন্য স্কুল গুলোতে বিনামূল্যে বাংলা একাডেমি এ শিক্ষা দিচ্ছে। বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার লক্ষ্য হচ্ছে ছেলেমেয়েদের বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে পারায় আগ্রহী করে তোলা।

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×