রাষ্ট্রপতির মৃত্যুতে তিনদিন ব্যাপী শোকোৎসব পালন করিল বাঙালি, আমার আপত্তি নাই...
কালো ব্যাজে ভরিয়া গেলো দেশ, আপত্তি নাই...
ব্লগে-ব্লগে আলোচনার বিপ্লব ঘটিল, আমি বলিলাম, "ঠিক! ঠিক!"
পত্রিকায়-পত্রিকায় শিরোনামের বন্যায় ভাসিয়া গেলো অন্যান্য খবর, বলিলাম, "রাষ্ট্রপতি বলিয়া কথা!"
কাঙ্গালি ভোজ আর তবারকে উদরপূর্তিতে আতিথেয়তার অভাব রইল না, বলিলাম, বাহ! বাহ!
তবু আমি নিচুমনা-নিকৃষ্ট নিন্দুক... না বলিয়া পারিলাম না,
একই দিনে টর্নেডো উড়াইয়া নিল ৪৫ জনের প্রাণভোমরা, সহস্রকে করিল পঙ্গু আর বাস্তুহারা কোন শোক নাই কেন?
কালো ব্যাজ নাই কেন?
আলোচনা নাই কেন?
শিরোনাম নাই কেন?
ত্রাণ-চিকিৎসা নাই কেন?
পুরো জাতি চিৎকার করিয়া উঠিল, " তবে রে, অমানুষ! এদেশ কি NIP ( Non Important Person )-দের জন্য স্বাধীন হইয়াছে? স্বাধীনতা-মানবতা সম্পূর্ণ VIP ( Very Important Person )-গণের সম্পত্তি।
খবরদার! ওতে হাত দিবি তো এস্পার-ওস্পার! "
আমি ভীরু-কাপুরুষ তৎক্ষণাৎ মুখ সামলাইয়া লইলাম......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





