হয়তবা হারিয়ে যাবে পথের বাকে
এই শঙ্কা এই উৎকন্ঠা
তোমায় ঘিরে আমার
সত্যি বলছি এই দেখ হাত জোর করে
নিলা আমি ভালবাসি যে তোমায়
হয়তবা থাকবে না দিন শেষে
এই মন খারাপ এই দুঃখ অনুভূতি
তোমায় ঘিরে আমার
সত্যি বলছ এই দেখ চোখের জল টুপ করে পড়ে
নিলা আমি ভালবাসি যে তোমায়
হয়তবা একদিন হারিয়ে যাবে মহাকালের ভিড়ে
এই সত্যতা এই বাস্তবতা
তোমায় ঘিরে আমার
সত্যি বলছি এই দেখ টুকরো মেঘের ভিড়ে আমার হাতছানি
নিলা আমি ভালবাসি যে তোমায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



